নীল রায়।
“দিদিকে বলো” উদ্যোগ সফল করতে তৃণমূলের সব বিধায়ককে পৃথক সাংবাদিক সম্মেলন করার নির্দেশ দিয়েছে দল। সেই নির্দেশ পালন করতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলেন জোড়াসাঁকোর বিধায়ক স্মিতা বক্সী। বৃহস্পতিবার গিরিশ পার্ক এলাকার পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন তিনি। কর্মসূচি স্থির হয়ে ছিল সাংবাদিক সম্মেলন শেষে বিধায়ক বিয়ে বাড়ি বাড়ি “দিদিকে বলো”-র ব্যাপারে প্রচার চালাবেন। সাংবাদিক সম্মেলন শেষ করে সতীর্থদের নিয়ে কাছের গিরিশ পার্ক নর্থ এলাকার এক অবাঙালি পরিবারের দরজার কড়া নাড়েন স্মিতা। বছর ৫০-এর এক মহিলা স্থানীয় বিধায়ককে দেখে খানিক অবাকই হন। পরে স্মিতা বক্সীর থেকেই জানতে পারে তাঁর আগমনের কারণ।
বিধায়ককে মাঝপথে থামিয়ে ওই মহিলা বলেন, “এসেছেন যখন মিষ্টি মুখ করে যান।” কথা না বাড়িয়ে মহিলা মিষ্টি বিতরণ শুরু করে দেন। বিধায়কের সঙ্গে আগত তৃণমূল কর্মী সমর্থকদেরও মিষ্টি দেন তিনি। সঙ্গে জানান, নিজের হাতে তৈরি করেছেন এই বরফি। আগ্রহবশতই এক তৃণমূল কর্মী জানাতে চান, হঠাৎ বাড়িতে এত মিষ্টি বানিয়েছেন কেন? হাসিমুখে ওই মহিলা উওর দেন, “আমার নাতী হয়েছে। তাই করেছি।” এ কথা শোনা মাএই মহিলাকে তাঁর পরিবারে নতুন সদস্যের আগমণের জন্য অভিনন্দন জানান বিধায়ক সহ তাঁর সহকর্মীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news