ওয়েব ডেস্ক:
নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে এবার ডিজিটাল সিপিএম। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে ডিজিটাল ভলেন্টিয়ার হওয়ার আহ্বান জানাল বাম দল। আজই এই বিজ্ঞাপন দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, যুগ বদলের সঙ্গে সঙ্গে মাঠে ময়দান থেকে রাজনৈতিক যুদ্ধ যেমন পৌঁছে গেছে রেডিও, টিভির মতো ইলেকট্রনিক মিডিয়ায়, তেমনি আরও একধাপ পেরিয়ে এখন তা হাতের মুঠোফোনে। ফলে ফেসবুক, টুইটারের মতো শক্তিশালি সোশ্যাল মিডিয়ায় প্রচার ও পাল্টা প্রচার চলছে। রাজনৈতিক আঁকচা-আঁকচিরও রয়েছে সেখানে। কোনও ঘটনা ঘটার পর সবচেয়ে দ্রুত তার উত্তাপ চড়ায় মুঠোফোনেই।
এসব কথা মাথায় রেখেই রাজ্যে প্রায় সবকটি প্রধান রাজনৈতিক দল ধীরে ধীরে নিজেদের ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে। যার মধ্যে বিজেপি যে সব থেকে শক্তিশালী তা আর বলার অপেক্ষা রাখে না। পরেই রয়েছে তৃণমূল। বিজেপিকে টক্কর দিতে তারা চালু করেছে নতুন অ্যাপ ‘দিদিকে বলো’। তুলনায় সিপিএম কিছুটা পিছিয়ে। এবার নিজেদের ডিজিটাল যোগাযোগকে শক্তিশালী করার উদ্দেশেই সোশ্যাল মিডিয়াতে জোর দিল সিপিএম। বিজ্ঞাপন দিয়ে ডিজিটাল ভলান্টিয়ার হওয়ার আহ্বান জানাল বামেরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news