ওয়েব ডেস্ক:
এবার মাত্র ১০ টাকায় দেশের একাধিক ধর্মীয় স্থানে ভ্রমণের সুযোগ করে দিল দেশের রেলমন্ত্রক। ১০ টাকা থেকে শুরু হলেও সর্বোচ্চ ট্যুর প্যাকেজ কিন্তু ৩৯ হাজার ২৯০ টাকা। আইআরসিটিসির পক্ষ থেকে এমন ১০০টি ট্যুর প্যাকেজের অফার দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে রেলের বক্তব্য, ট্রেনে করে ধর্মীয় স্থানে ভ্রমণের চাহিদা বাড়ছে। সে কারণেই এমন প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করা হয়েছে। যা রেলের পক্ষে লাভজনক হবেই বলে মনে করছে সংশ্লিষ্ট মন্ত্রক। বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে আইআরসিটিসির ওয়েবসাইটে। কিন্তু ১০ টাকার প্যাকেজ কীভাবে? আইআরসিটিসির বক্তব্য, ভারতীয় রেলের ইতিহাসে এটি অবশ্যই একটি আকর্ষণীয় অফার। দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে যাত্রীদের সম্পর্ক গভীর করে তুলতে এর থেকে ভালো অফার হয় না। এতটা কম দামে ভ্রমণের সুযোগ একমাত্র ভারতীয় রেলই দিতে পারে।
উল্লেখ্য, আইআরসিটিসি থেকে অনলাইনে টিকিট কাটলে গারহি হারসারু থেকে হরিয়ানার ফারুকনগর পর্যন্ত এক দিকের টিকিটের ভাড়া নেওয়া হবে ১০ টাকা। প্রাপ্তবয়স্ক ও শিশুদের জন্য একই মূল্য নির্ধারন করা হয়েছে। এক্ষেত্রে স্টিম ইঞ্জিন চড়ার সুযোগ রয়েছে। যার নাম দেওয়া হয়েছে হেরিটেজ রাইড। অন্যদিকে ৩৯ হাজার ২৯০ টাকার প্যাকেজে থাকছে নব জ্যোর্তিলিঙ্গ যাত্রা, যেগুলি হল মহাকালেশ্বর, ওমকারেশ্বর, সোমনাথ, ভীমশঙ্কর, ত্র্যম্বকেশ্বর, গ্রুশনেশ্বর, অয়ুন্ধ নাগনাথ, পারলি বৈজিনাথ, মল্লিকার্জুনাস্বামী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news