Breaking News
Home / TRENDING / কাশ্মীর নিয়ে ফের মন্তব্য করে নিজের দেশে সমালোচনার মুখে ট্রাম্প

কাশ্মীর নিয়ে ফের মন্তব্য করে নিজের দেশে সমালোচনার মুখে ট্রাম্প

ওয়েব ডেস্কঃ

মধ্যস্থতা প্রসঙ্গে কাশ্মীর নিয়ে ফের মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদীর হাতেই রয়েছে কাশ্মীর নিয়ে আমার মধ্যস্থতা করার প্রসঙ্গ। যদি ভারত-পাকিস্তান চায় তবেই এই ব্যাপারে আমি হস্তক্ষেপ করব। আমার মনে হয় মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দু’জনে মিলে অনেক কিছু করতে পারে।

এদিন কাশ্মীরের মধ্যস্থতা নিয়ে ট্রাম্পের দাবিকে অস্বীকার করেছে ভারত, এই ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “কিছুদিন আগে আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেছিলাম। আমাদের মধ্যে অনেক বিষয় নিয়ে কথাবার্তা হয়। আমার মনে হয় মোদী এবং ইমরান দু’জনেই খুব ভালো। তাঁরা দু’জনে একসঙ্গে অনেক কাজ করতে পারবে।” কাশ্মীর প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, যদি ভারত-পাকিস্তান চায়, তবে আমি এই ব্যাপারে অব্যশই হস্তক্ষেপ করব।

তবে ট্রাম্পের ফের এই মন্তব্যের জন্য, এবার নিজের ঘরেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। আমেরিকার বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির সাংসদ বোর্ড শরমান, ট্রাম্পের এই মন্তব্যকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন। তিনি টুইট করে বলেন, “আমি এখনই ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শৃঙ্গলার কাছে ট্রাম্পের ওই আনুমানিক মন্তব্যের জন্য ক্ষমা চাইছি। যাঁর দক্ষিণ এশিয়ার বিদেশনীতি নিয়ে সামান্য জ্ঞান আছে, সে জানবে কাশ্মীর সমস্যা নিয়ে তৃতীয় কোন দেশ হস্তক্ষেপ করতে পারে না।” আমেরিকার বিদেশ মন্ত্রকের প্রাক্তন মুখপাত্র এলিসা আয়ার্স বলেন, কিছু না জেনেই ইমরানের সঙ্গে দেখা করেন ট্রাম্প। তাই তিনি এরকম মন্তব্য করেছেন।

উল্লেখ্য, এর আগে ২২ জুলাই ওয়াশিংটনে ইমরানকে পাশে বসিয়ে ট্রাম্প সাংবাদিক সম্মেলনে দাবি করেন, কাশ্মীর নিয়ে মধ্যস্থতার ব্যাপারে তাঁর হস্তক্ষেপ চায় প্রধানমন্ত্রী মোদী। ট্রাম্পের ওই দাবিতে নস্যাৎ করে ভারত। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ট্রাম্পের এই দাবি মিথ্যা। ভারতের প্রধানমন্ত্রী এমন কোনো কথা বলেননি। কাশ্মীর ভারত-পাকিস্তান দুই দেশের ব্যাপার। তা দু’দেশের মধ্যে আলোচনা করেই সমাধান সম্ভব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *