নীল রায়।
ইটাহারের তৃণমূল বিধায়ক অমল আচার্যের বিরুদ্ধে এলাকাজুড়ে একটি পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। শুক্রবার সকালে দেখা যায় ইটাহারে বিধায়ক বিরোধী পোষ্টার দিয়ে লেখা হয়েছে “ইটাহারের বিধায়ক অমল আচার্যের কাটা মাথা চাই।” পোস্টারে ছেয়ে গেছে গোটা ইটাহার ব্লক। পোস্টারের ওপরের অংশে লেখা হয়েছে বন্দেমাতরম। নিচের অংশে আহ্বায়ক ইটাহার ব্লকের বঞ্চিত নাগরিকবৃন্দের নাম দেওয়া হয়েছে। তৃণমূলের অভিযোগ এলাকার বিজেপির নেতারাই এই পোস্টার লাগিয়েছে। বিধায়ক অমল আচার্য বর্তমানে কলকাতায় রয়েছেন।
ইটাহার ব্লকের তৃণমূলের সভাপতি অমিত কুমার গঙ্গোপাধ্যায় বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে কথাবার্তা চালাচ্ছেন বলে জানা গিয়েছে। বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল যুব নেতা নারায়ন চন্দ্র রায় বলেন, “গত পঞ্চায়েত ভোটে আমাদের ব্লকের দুটি অঞ্চল জিতেই এলাকা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। পঞ্চায়েত ভোটের ঠিক পরেই আমাদের এক দীর্ঘদিনের নেতাকে হত্যা করেছিল ওরা। সেই অভিযোগের উত্তর দিনাজপুর জেলার বিজেপির যুবনেতা এখন জেলে রয়েছে। এবার বিজেপি আমাদের বিধায়কের বিরুদ্ধে এই রকম নোংরা পোস্টার এলাকাজুড়ে লাগিয়েছে।” যদিও উত্তর দিনাজপুর বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, তৃণমূলের অন্তর্কলহ এমন ঘটনা ঘটেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news