ওয়েব ডেস্ক:
প্রবীন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ প্রশাসনের। এবার শহরের একাকী বৃদ্ধ দম্পতির বাড়ির বসানো হবে সিসিটিভি। এমনই নির্দেশ দিলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা।
প্রসঙ্গত, সাম্প্রতিককালে একাধিক একাকী বৃদ্ধ দম্পতীর খুনের ঘটনা ঘটেছে কলকাতায়। নেতাজিনগরের বৃদ্ধ দম্পতির খুনের পরেই নড়েচড়ে বসে প্রশাসন। গতকালই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আর বৃহস্পতিবার শহরের একাকী বৃদ্ধ দম্পতিদের নিরাপত্তার কথা ভেবে প্রত্যেক থানার ওসিকে কড়া নির্দেশ দিলেন অনুজ শর্মা। ফলে, এবার থেকে শহরের প্রত্যেক বৃদ্ধ দম্পতির বাড়ির চারপাশ খতিয়ে দেখবে পুলিশ। তাঁদের বাড়ির পাশে রাস্তায় বসানো হবে সিসিটিভি ক্যামেরা। সেই ক্যামেরার যোগ থাকবে স্থানীয় থানার সঙ্গে। থানাতেই বসে কর্তব্যরত পুলিশকর্মী ওই এলাকায় প্রত্যেকের গতিবিধির ওপর নজর রাখতে পারবেন। বৃহস্পতিবারই নিউ আলিপুর থানার উদ্যোগে এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে জানা গিয়েছে।
এইসঙ্গে বুধবার থেকেই শুরু হল মহানগরের বৃদ্ধ বৃদ্ধাদের সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ। বৃহস্পতিবার ইষ্ট ডিভিশনে চলে সেই কাজ। এদিন কলকাতা পুলিশের প্রকল্প ‘প্রণামে’এর সদস্যদের সঙ্গেও দেখা করেন অফিসাররা।
উল্লেখ্য, বুধবারই লালবাজারে সব ডিসি, অতিরিক্ত কমিশনার দের নিয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। বৃদ্ধ-বৃদ্ধাদের নিরাপত্তা জন্য তৈরি করেন ‘এসওপি’। এবার বিভিন্ন এলাকায় তৈরি হবে ‘বিট কনস্টেবল’। যার মাধ্যমে একা থাকা বৃদ্ধা বৃদ্ধাদের সম্পর্কে সংগ্রহ করা হবে। কারা বাড়িতে কাজ করে, দুধওলা থেকে খবরের কাগজওলা সবার সম্পর্কে তথ্য রাখবে বিট কনস্টেবল। ফলে, এবার থেকে বাড়িতে প্লাম্বার বা রাজমিস্ত্রি দিয়ে কাজ করালে বিট কনস্টেবলকে বলতে হবে। এইসঙ্গে ‘Security Audit’ হবে। যাচাই করা হবে, বাড়িতে ডোর বেল আছে কিনা, সিসিটিভি আছে কিনা, এলাকায় দুষ্কৃতী আছে কিনা, সেই সব তথ্য সংগ্রহ করা হবে। পুরো বিষয়টা দেখবেন অ্যাসিট্যান্ট কমিশনাররা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news