Breaking News
Home / TRENDING / কল্যাণের নামে ভুয়ো পোস্টার লাগানোর অভিযোগে আটক পুলিশ অফিসারের গাড়ির চালক

কল্যাণের নামে ভুয়ো পোস্টার লাগানোর অভিযোগে আটক পুলিশ অফিসারের গাড়ির চালক

নিজস্ব সংবাদদাতা:

পুলিশের গাড়ি করে এসে শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে কাটমানী ও চরিত্র হননের পোস্টার লাগানোর অভিযোগে গ্রেফতার এক চালক।

গত ৩০ জুলাই রাত দুটো নাগাদ শ্রীরামপুরের বিভিন্ন এলাকায় সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার মারা হয়। কাটমানির টাকা নেওয়ার পাশাপাশি অশ্লীল ভাষায় তৃণমূল সাংসদকে আক্রমন করা হয় লাল কালি দিয়ে হাতে লেখা পোস্টারে। সাংসদের সম্মানহানী করায় শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, একটি পুলিশ লেখা সাদা বোলারো গাড়ি করে ওই পোস্টার লাগানো হয়েছে। রাস্তায় লাগানো এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ নিশ্চিত হয় বোলারো গাড়িতে করেই এই পোস্টার লাগানো হয়েছে। খোঁজ শুরু হয় গাড়ির।

গতকাল রাতে চুঁচুড়া খাদিনামোড় এলাকা থেকে গাড়িটি আটক করে পুলিশ। গাড়ির চালক প্রথমে অস্বীকার করলেও, পরে জেরায় স্বীকার করে পোস্টার লাগানোর কথা। অমিয় খামারু নামে গাড়ির চালককে আটক করে পুলিশ। জানা গিয়েছে, গাড়িটি সমীর সরকার নামে এক পুলিশ অফিসারের। সমীর সরকার বর্তমানে হুগলি গ্রামীণ পুলিশে ডিআইবিতে ওসি ওয়াচ পদে কর্মরত। তাঁরই গাড়িরই চালক অমিয় খামারু। তাঁকে জেরা করে এর সঙ্গে আর কে কে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ূন কবীর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *