ওয়েব ডেস্ক:
বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে শহরের বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার হলেন বিজেপি নেতা কর্মীরা। এদিন গ্রেফতার হন বিজেপি নেতা মোহিত রায় সহ প্রায় ৩২ জন। রাজ্য বিজেপির অভিযোগ করে, বিক্ষোভ দেখানোর সুযোগই দেয়নি পুলিশ। যাওয়া মাত্রই গ্রেফতার করা হয় কর্মী সমর্থকদের।
রাজ্য বিজেপির সহ সভাপতি বিশ্বপ্রিয় রায় চৌধুরীর কথায়, প্রায় ২০০ বিজেপি কর্মী সমর্থক এদিন জড়ো হন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে। সেখানে ডেপুটেশন দেওয়ার আগেই পুলিশ গ্রেফতার করে গেরুয়া নেতা কর্মীদের।
প্রসঙ্গত, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের পাশে দাঁড়াতেই এদিন বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অফিসে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নেয় বিজেপি। এদিন বাংলাদেশের সংখ্যালঘু নেত্রী প্রিয়া সাহার বিষয়টিও উঠে আসে। অন্যদিকে সম্প্রতি বাংলাদেশের কিছু ধর্মীয় গোষ্ঠী ঢাকায় ভারতের হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ ছিল, ভারতে মোদী সরকারের আমলে মুসলমানদের উপর নিপীড়ন চলছে। এছাড়াও প্রিয় সাহা বাংলাদেশকে অপমান করেছেন বলেও সোচ্চার হয় তারা।বৃহস্পতিবারের বিজেপির বিক্ষোভ কর্মসূচি এরই পালটা কার্যক্রম বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও গেরুয়া নেতৃত্ব সেকথা মানেননি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
Modi ji aap thora dekhiye.Bangladesh ke sath bath kijiye aur humureh hindu bhai logo ko bachaiye.uha par kooch bhi hota hai hindu bhai logo k sath.jay sri ram.