Breaking News
Home / TRENDING / সংখ্যাগরিষ্ঠ যৌনকর্মী মুসলিম! মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক

সংখ্যাগরিষ্ঠ যৌনকর্মী মুসলিম! মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক

ওয়েব ডেস্কঃ

মুম্বই ও কলকাতার যৌন পল্লীগুলিতে সংখ্যাগরিষ্ঠ যৌনকর্মী মুসলিম! বিধানসভায় দাঁড়িয়ে এমনই বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়লেন ওড়িশার বিজেপি বিধায়ক বিষ্ণুচরন শেঠি।

বৃহস্পতিবার ওড়িশা বিধানসভার জিরো আওয়ারে তিন তালাক বিলের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, “আমি কোন জনগোষ্ঠীকে নিশানা করতে চাই না। কিন্তু সমীক্ষার রিপোর্ট বলছে, মুম্বই ও কলকাতার যৌনকর্মীদের সংখ্যাগরিষ্ঠই হলেন তিন তালাকের শিকার মুসলিম মহিলা।” শেঠির এই মন্তব্যকে ঘিরে প্রতিবাদে সরব হন কংগ্রেস বিধায়করা। তারা স্পিকার এস এন পাত্রের কাছে ওই বিধায়কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন। কংগ্রেস বিধায়ক নরসিংহ মিশ্র বলেন, “একটি সম্প্রদায়ের মহিলাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন বিজেপির ওই বিধায়ক। একইসঙ্গে শাসক দল বিজেডির সঙ্গে বিজেপির গোপন বোঝাপড়া রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, লোকসভায় তিন তালাক বিলকে সমর্থন করে বিজেপির পাশে দাঁড়ায় নবীন পট্টনায়েকের বিজেডি। তারপর বিজেডিকে সঙ্গে নিয়ে দু’দিন আগে রাজ্যসভায় ঐতিহাসিক তিন তালাক বিল পাশ করে মোদী সরকার। বুধবার এই বিলকে সমর্থন করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্বাক্ষর করেন। ফলে এই বিলটি ফৌজদারি আইনে পরিণত হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *