নীল রায়। মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) প্রয়াণ দিবসেও কেন্দ্রের শাসক দল বিজেপিকে আক্রমণ করতে ছাড়লেন না পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। বৃহস্পতিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় তিনি একটি লিখিত বার্তা পোস্ট করেন। সেখানে একাধারে রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান তিনি, অন্যদিকে সেখানেই বেশকিছু তির্যক বাক্যবাণে বিদ্ধ করেন গেরুয়া …
আরও পড়ুন »ব্যারাকপুর পুলিশ কমিশনারের ব্যবহারে ব্যাথীত রাজ্যপাল, উগরে দিলেন ক্ষোভ
সূর্য সরকার। ব্যারাকপুরে তাকে অপমান করেছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এমনটাই অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বৃহস্পতিবার সকালে ব্যারাকপুরে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে যান রাজ্যপাল। সেখানে পুলিশ কমিশনারেটের সিপি মনোজ ভার্মা প্রসঙ্গে রাজ্যপাল বলেন “আমি কনস্টিটিউশনাল হেড। সেখানে একজন আইপিএস অফিসার আমি থাকাকালীন দাঁড়িয়ে-দাঁড়িয়ে কাগজ পড়ছিলেন। …
আরও পড়ুন »আগামীকাল মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে টালা ব্রিজ
সূর্য সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে টালা ব্রিজ (Tallah Bridge)। মাস পয়লা, শনিবার থেকেই ভাঙা শুরু হবে এই সেতু। তারপর নতুন সেতু তৈরি, অর্থাৎ কমপক্ষে বছর দুয়েক। উত্তর শহরতলীর সঙ্গে যোগাযোগের মূল মাধ্যম বন্ধ হয়ে গেলে যে বিস্তীর্ণ এলাকায় যানজটের তৈরি হবে তা স্পষ্ট। ফলে এখন …
আরও পড়ুন »জামা খুলে যমুনায় ডুব দিন, কেজরিবালকে বললেন শাহ
নিজস্ব প্রতিনিধি। জামা খুলে কেজরিওয়ালকে যমুনার জলে ডুব দিতে বললেন অমিত শাহ (Amit Shah)। বুধবার নাজাফগড়-এ এক ইলেকশন প্রচারে অমিত শাহ বলেন, আগের নির্বাচনে দিল্লির মুখ্যমন্ত্রী যমুনা নদী পরিষ্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কাজ এখনও হয়নি। এরপরই কেজরিওয়ালের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “আপনি যমুনায় ডুব দিলে বুঝতে …
আরও পড়ুন »নাগরিকত্ব আইন নিয়ে ভোটাভুটি স্থগিত ইউরোপিয়ান ইউনিয়নে। নৈতিক জয় বলছে ভারত
নিজস্ব প্রতিনিধি। নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে আপাতত ভোটাভুটি স্থগিত রাখল ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্ট (Europe Union Parliament)। মনে করা হচ্ছে ভোটাভুটি হবে মার্চের শেষ সপ্তাহে। ইউরোপিয়ান পিপল পার্টি গ্রুপ ভোটের দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল।প্রস্তাবের পক্ষে পড়েছিল ২৭১ টি ভোট বিপক্ষে পড়েছিল ১৯৯টি ভোট। কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে …
আরও পড়ুন »ভুল বোঝাবুঝি মিটিয়ে বিজেপির পাশেই থাকছে শিরোমণি আকালি দল
নিজস্ব প্রতিনিধি। ভুল বোঝাবুঝি মিটিয়ে ফের পাশাপাশি শিরোমণি আকালি দল ও বিজেপি (BJP)। গত ২০ জানুয়ারি শিরোমণি অকালি দল (SAD) জানিয়েছিল, দিল্লিতে বিধানসভা ভোটে তারা বিজেপির সঙ্গে জোট ভেঙে দিতে পারে। সংশোধিত নাগরিকত্ব আইনকে তারা সমর্থন করে না। কিন্তু বুধবার অকালি দল জানিয়ে দিয়েছে, ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। ফের দু’দল …
আরও পড়ুন »নীতিশের জোড়া সাফাই অভিযান, বিজেপি বিরোধী প্রশান্ত-পবনকে তাড়ালেন জেডি (ইউ) থেকে
নিজস্ব প্রতিনিধি। একই দিনে দলে জোড়া সাফাই অভিযান চালালেন নীতিশ কুমার। আর তাতেই রাজনীতির পিচে ক্লিন বোল্ড হয়ে জেডি (ইউ)-এ JD-(U) প্রশান্ত কিশোরের সঙ্গে প্রাক্তন হয়ে গেলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ পবন ভার্মা। বুধবার দলবিরোধী কাজের জন্য আগেই সহ-সভাপতি প্রশান্ত কিশোরকে বহিষ্কার করেন নীতিশ কুমার। তারপরই সঙ্গে বহিষ্কার করা হয়েছে আরেক …
আরও পড়ুন »জলঙ্গীতে নিহত ২, মমতার সঙ্গে যোগীর তুলনা করলেন সোমেন মিত্র
নীল রায়। জলঙ্গীতে নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে মিছিলে গুলি চালিয়ে দু’জনকে হত্যার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সোমবার সেই ঘটনার তীব্র নিন্দা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের সঙ্গে তুলনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। বুধবার এক লিখিত বিবৃতিতে তিনি বলেছেন, “আজ মুর্শিদাবাদের জলঙ্গীর …
আরও পড়ুন »জলঙ্গীতে সিএএ বিরোধী মিছিলে গুলিতে নিহত ২, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব প্রতিনিধি। মুর্শিদাবাদের (Murshidabad) জলঙ্গি থানার সাহেবনগরে সিএএ বিরোধী বিক্ষোভে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে। এই ঘটনায় এখনও পর্যন্ত এক নাবালক-সহ দু’জনের মৃত্যু হয়েছে। গুলিতে নিহতদের নাম আনারুল বিশ্বাস (৬৫) ও সালাউদ্দিন শেখের (১৭)। আহত হয়েছেন তিন জন। বিক্ষুব্ধ জনতা একটি মারুতি ভ্যানে ভাঙচুর করেছে, একটি মোটরবাইকে আগুন …
আরও পড়ুন »প্রশান্ত কিশোরকে জেডি (ইউ) থেকে বহিষ্কার করলেন নীতিশ কুমার
নিজস্ব প্রতিনিধি। প্রশান্ত কিশোরকে জেডি (ইউ) থেকে বহিষ্কার করলেন নীতীশ কুমার (Nitish Kumar)। নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে জেডি (ইউ) সভাপতি তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে প্রকাশ্যেই মতভেদ হচ্ছিল দলের সহ সভাপতি প্রশান্ত কিশোরের। গতকাল তা বাড়তে বাড়তে চরমে পৌঁছায়। নীতিশ বলেন, “ইতিমধ্যেই অনেক রাজনৈতিক দলের পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। …
আরও পড়ুন »ঘোষণা করেও ট্রেজারির ছুটি বাতিল নবান্নের
সূর্য সরকার। মাথায় হাত সরকারি কর্মচারিদের। নজিরবিহীনভাবে এই প্রথম ছুটি দিয়েও ফের ছুটি বাতিল করল রাজ্য সরকার (State Government)। সরকারি কর্মীদের আজ, বুধবার থেকে টানা পাঁচ দিনের ছুটি ছিল, তা বাতিল করে দিল নবান্ন (Nabanna)। না, সকলের ভয়ের কোনও কারণ নেই। কারণ সকলের ছুটি বাতিল হয়নি। মাস শেষে বেতন যাতে …
আরও পড়ুন »“অমিত শাহের কথায় দলে নিয়েছিলাম” নীতিশের মন্তব্যে ক্ষুব্ধ পিকে, যোগ দিতে পারেন তৃণমূলে
নিজস্ব প্রতিনিধি। প্রশান্ত কিশোর কী তৃণমূলে যোগ দিচ্ছেন। নীতিশ কুমার তাঁকে জেডি (ইউ) ছেড়ে দেওয়ার কথা বলেছেন। সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, অমিত শাহের কথায় প্রশান্ত কিশোরকে (Prashant Kishore) দলে নিয়েছিলাম। তীব্র ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার কথাগুলো বলেছিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। সঙ্গে সতর্কবার্তা দিয়ে এই ভোটগুরুকে তিনি বলেছিলেন, “চাইলে …
আরও পড়ুন »ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেওয়াল যোগ দিলেন বিজেপিতে
নিজস্ব প্রতিনিধি। ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়াল (Saina Nehwal) বিজেপিতে যোগ দিলেন। বুধবার সকালে বিজেপিতে যোগদানের সময় উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সম্পাদক অরুন সিং। সাইনার বোনও এদিন দিদির সঙ্গে যোগ দেন বিজেপিতে (BJP)। ২৯ বছরের সাইনা চব্বিশটিরও বেশি আন্তর্জাতিক খেতাব জিতেছেন। বছর দুয়েক আগে সহ-খেলোয়াল পালুপল্লি কাশ্যপকে বিয়ে করেন তিনি। প্রধানমন্ত্রী …
আরও পড়ুন »বিজেপি বিরোধিতার জের, প্রশান্ত কিশোরকে জেডি (ইউ) ছাড়তে বললেন নীতিশ
নিজস্ব প্রতিনিধি। রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের (Prashant Kishore) অতি সক্রিয়তায় বিরক্ত জেডি (ইউ) প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। অতিমাত্রায় বিজেপি বিরোধিতার কারণে পিকের উদ্দেশ্যে তাঁর বার্তা, “রহেঙ্গা তো ঠিক, নেহি রহেঙ্গা তো ঠিক।” যার মানে দাঁড়ায়, “চাইলে থাকুক, না চাইলে চলে যান।” নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে বেশি …
আরও পড়ুন »মুখ্যমন্ত্রীর প্রকল্প নিয়ে পড়াশোনা করতে চান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ
নিজস্ব প্রতিনিধি। রাজ্যের প্রকল্প নিয়ে পড়াশোনা করতে চান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Vinayak Banerjee)। মঙ্গলবার মাকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত আলাপচারিতা সারেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে মঙ্গলবার সকালেই নজরুল মঞ্চে পৌঁছন নোবেল জয়ী। সাক্ষাৎপর্ব শেষে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে অভিজিৎ বলেন “আমি এসেছিলাম শুনতে, জানতে। এখানে …
আরও পড়ুন »করোনা ভাইরাস : কতটা ঘটনা আর কতটা রটনা? জানতে অবশ্যই ক্লিক করুন
নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গুজব আর ভুল তথ্য। কীভাবে চিনে এই মারাত্মক অসুখ ছড়াল তা নিয়ে এখনও চিকিৎসকরা কিছুটা সংশয়ে রয়েছেন। এই সুযোগে সোস্যাল মিডিয়ায় অসুখ নিয়ে নানা বিভ্রান্তিক তথ্য ছড়িয়ে দিচ্ছেন কিছু মানুষ।এইরকমই একটি মেসেজ এখন ভাইরাল হয়েছে যে কোল্ড …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news