নিজস্ব প্রতিনিধি।
মুর্শিদাবাদের (Murshidabad) জলঙ্গি থানার সাহেবনগরে সিএএ বিরোধী বিক্ষোভে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে। এই ঘটনায় এখনও পর্যন্ত এক নাবালক-সহ দু’জনের মৃত্যু হয়েছে। গুলিতে নিহতদের নাম আনারুল বিশ্বাস (৬৫) ও সালাউদ্দিন শেখের (১৭)। আহত হয়েছেন তিন জন। বিক্ষুব্ধ জনতা একটি মারুতি ভ্যানে ভাঙচুর করেছে, একটি মোটরবাইকে আগুন ধরিয়ে দিয়েছে। এলাকায় পুলিশ টহল দিচ্ছে।
বুধবার সকালে বনধ ঘিরে গোলমালে সূত্রপাত। মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকা সিএএ-এনআরসি (CAA-NRC) বিরোধী বনধ পালন করছিল ভারতের গণতান্ত্রিক নাগরিক মঞ্চ। সিএএ, এনআরসি এবং এনপিআরের বিরুদ্ধে গত ২০ ডিসেম্বর এই মঞ্চটি তৈরি হয়। সাহেবনগর বাজারের কাছে এই মঞ্চের একটি মিছিল আসছিল। অভিযোগ তখনই কয়েকটি মারুতি ভ্যান থেকে এলোপাথাড়ি গুলি চালানো হয় মিছিলকে কেন্দ্র করে। অভিযোগ, তৃণমূলের স্থানীয় নেতা তহিরুদ্দিন মণ্ডলের নেতৃত্বেই এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news