Breaking News
Home / TRENDING / জামা খুলে যমুনায় ডুব দিন, কেজরিবালকে বললেন শাহ

জামা খুলে যমুনায় ডুব দিন, কেজরিবালকে বললেন শাহ

নিজস্ব প্রতিনিধি।

জামা খুলে কেজরিওয়ালকে যমুনার জলে ডুব দিতে বললেন অমিত শাহ (Amit Shah)। বুধবার নাজাফগড়-এ এক ইলেকশন প্রচারে অমিত শাহ বলেন, আগের নির্বাচনে দিল্লির মুখ্যমন্ত্রী যমুনা নদী পরিষ্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কাজ এখনও হয়নি। এরপরই কেজরিওয়ালের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “আপনি যমুনায় ডুব দিলে বুঝতে পারবেন জলের কী অবস্থা। কতটা দূষিত যমুনার জল। শুধু যমুনা নয়, দিল্লির দূষণের জন্যও কেজরিওয়ালকে দায়ি করেন অমিত শাহ। দিল্লির রাস্তা বিদেশের রাস্তার মত করে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তা নিয়েও একহাত নেন অমিত শাহ।

গত অক্টোবর মাসে অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal) বলেন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টকে ঢেলে সাজানো হবে দিল্লির রাস্তা ঠিক করে দেওয়ার জন্য। সেই কাজও হয়নি বলে অভিযোগ করে, অমিত শাহ বলেন দিল্লির দূষণের মত দিল্লির রাস্তার অবস্থাও ভয়ঙ্কর। প্রসঙ্গতঃ, বাজেট সেশনের আগে কেন্দ্রীয় সরকারের কাছে টাকার জন্য দরখাস্ত করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেই সময়ে তিনি বলেন কোনও শহর উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্য দরকার। যমুনা পরিষ্কার হোক বা শহরের নিকাশি ব্যবস্থার কাজ, সব কিছুর জন্যই প্রয়োজনীয় অর্থ দরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *