সূর্য সরকার।
ব্যারাকপুরে তাকে অপমান করেছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এমনটাই অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বৃহস্পতিবার সকালে ব্যারাকপুরে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে যান রাজ্যপাল। সেখানে পুলিশ কমিশনারেটের সিপি মনোজ ভার্মা প্রসঙ্গে রাজ্যপাল বলেন “আমি কনস্টিটিউশনাল হেড। সেখানে একজন আইপিএস অফিসার আমি থাকাকালীন দাঁড়িয়ে-দাঁড়িয়ে কাগজ পড়ছিলেন। এত অসম্মান কেন?” পরে এসে ধর্মতলার গান্ধী মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল। সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন জগদীপ ধনখড়। বলেন, “কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি অপমানিত, কলকাতা পুলিশ কি করছিল?”
রাজ্যপালের বক্তব্যের সময় পাশে দাঁড়িয়ে ছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherji)। কার্যত মন্ত্রীর সামনেই রাজ্য সরকার এবং পুলিশের তীব্র সমালোচনা করলেন রাজ্যপাল। এ প্রসঙ্গে সুব্রত বলেন, রাজ্যপাল কি বলেছেন জানি না আমি পিছনে ছিলাম। আমরা সরকারের তরফে সৌজন্যে এবং নিয়ম মেনে চলছি।” তিনি আরও বলেন “শিশুসুলভ আচরণ করছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিছু বলার নেই। রাজ্যপালের পদ বরাবর বিতর্কিত।কিন্তু এখন সীমা ছাড়িয়েছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news