Breaking News
Home / TRENDING / মহাত্মার প্রয়াণ দিবসেও বিজেপিকে আক্রমণ সোমেনের

মহাত্মার প্রয়াণ দিবসেও বিজেপিকে আক্রমণ সোমেনের

নীল রায়।

মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) প্রয়াণ দিবসেও কেন্দ্রের শাসক দল বিজেপিকে আক্রমণ করতে ছাড়লেন না পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। বৃহস্পতিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় তিনি একটি লিখিত বার্তা পোস্ট করেন। সেখানে একাধারে রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান তিনি, অন্যদিকে সেখানেই বেশকিছু তির্যক বাক্যবাণে বিদ্ধ করেন গেরুয়া শিবিরকে। সোমেন লিখেছেন, আজ ‘শহীদ দিবস’। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য রক্ষার স্বার্থে আজকের দিনেই বুকে বুলেট পেতে নিতে হয়েছিলো মহাত্মা গান্ধীকে।”

তিনি লেখেন, “মহাত্মা গান্ধীর হত্যা কেবল একজন ব্যক্তির হত্যা ছিলো না। মহাত্মা গান্ধীর হত্যাকান্ড প্রকারান্তরে ছিলো ভারতবর্ষের বহুত্ববাদ এবং ধর্মনিরপেক্ষতাকে হত্যার একটা ধাপ।” এরপর এই আক্রমণের সুরে তিনি লেখেন, “সেই হত্যালীলা আজও চলেছে ভয়ঙ্কর মাত্রায়। মহাত্মা গান্ধী হত্যাকারীরা আজকের ভারতবর্ষে আবার সক্রিয় হয়ে উঠেছে।”

সোমেন মিত্রের সংযোজন, “মহাত্মার দেখানো পথেই তাঁর হত্যাকারীদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেওয়ার দিন আজ।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *