Breaking News
Home / TRENDING / “অমিত শাহের কথায় দলে নিয়েছিলাম” নীতিশের মন্তব্যে ক্ষুব্ধ পিকে, যোগ দিতে পারেন তৃণমূলে

“অমিত শাহের কথায় দলে নিয়েছিলাম” নীতিশের মন্তব্যে ক্ষুব্ধ পিকে, যোগ দিতে পারেন তৃণমূলে

নিজস্ব প্রতিনিধি।

প্রশান্ত কিশোর কী তৃণমূলে যোগ দিচ্ছেন। নীতিশ কুমার তাঁকে জেডি (ইউ) ছেড়ে দেওয়ার কথা বলেছেন। সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, অমিত শাহের কথায় প্রশান্ত কিশোরকে (Prashant Kishore) দলে নিয়েছিলাম। তীব্র ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার কথাগুলো বলেছিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। সঙ্গে সতর্কবার্তা দিয়ে এই ভোটগুরুকে তিনি বলেছিলেন, “চাইলে ধরে থাকুন, নইলে বেরিয়ে যাও।” এনডিএ-র প্রধান শরিক বিজেপিকে প্রশান্ত কিশোর লাগাতার আক্রমণ করে যাচ্ছিলেন। যা মেনে নেওয়া কোনওভাবেই সম্ভব হয়নি জেডি (ইউ) JD (U) সভাপতির পক্ষে।

কিন্তু অমিত শাহের কথায় তাঁকে দলে নেওয়া হয়েছিল এমন কথা হজম করতে পারেননি পিকে। এমন কড়া বিবৃতির পর মনে করা হচ্ছে প্রশান্তর সঙ্গে জেডি (ইউ)-এর সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। তাই রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে, নীতিশের দল ছেড়ে পিকে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে।

অমিত শাহের কথায় প্রশান্ত কিশোরকে দলে নিয়েছিলেন তিনি। বিহারের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের তাঁকে আক্রমণ করে টুইট করেন প্রশান্ত কিশোর। টুইটে তিনি লেখেন, “জনতা দল ইউনাইটেড প্রধান আমার দলে যোগ দেওয়া নিয়ে মিথ্যা কথা বলছেন। দুর্বল ভাবে নিজের রঙে আমাকে মেলাতে চাইছেন নীতীশ। আপনি সত্যি বললে এটা বুঝতে হবে আপনার মধ্যে অমিত শাহর পছন্দের লোকের বিরোধিতা করার সাহস এখনও আছে।” জাতীয় রাজনীতির কারবারীদের মতে, এমন আক্রমনাত্মক বাক্যবাণের পর আর প্রশান্ত কিশোরকে যে নীতিশ কুমার আর দলে বরদাস্ত করবেন না তাই স্পস্ট।

বর্তমানে প্রশান্ত কিশোর আপ, ডিএমে ও তৃণমূলের হয়ে ভোটে ঘুঁটি সাজানোর কাজ করলেও, মমতার দলের প্রতি তাঁর ঝোঁক একটু বেশিই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় পিকের সঙ্গে তৃণমূলের সম্পর্কে মধুচন্দ্রিমার পর্ব চলছে। তাই নীতিশের দল ছাড়লে প্রশান্ত কিশোরের তৃণমূলে (TMC) যোগদানের সম্ভাবনা বেশি বলেই মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *