নিজস্ব প্রতিনিধি।
রাজ্যের প্রকল্প নিয়ে পড়াশোনা করতে চান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Vinayak Banerjee)। মঙ্গলবার মাকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত আলাপচারিতা সারেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে মঙ্গলবার সকালেই নজরুল মঞ্চে পৌঁছন নোবেল জয়ী। সাক্ষাৎপর্ব শেষে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে অভিজিৎ বলেন “আমি এসেছিলাম শুনতে, জানতে। এখানে কী কী ইন্টারেস্টিং স্কিম আছে তা জানব, সেগুলি নিয়ে পড়াশোনা করব।” তিনি আরও বলেন, “রাজ্য সরকারের সঙ্গে কাজ করার প্রসঙ্গে তিনি জানান যে, সুযোগ পেলে অবশ্যই কাজ করবেন। রাজ্য সরকারের একাধিক ইন্টারেস্টিং স্কিম আছে। সেগুলি নিয়ে কাজ করার সুযোগ পাব।”
এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন শেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে হাজির হলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি’লিট দেওয়া হয় তাঁকে। অনুষ্ঠান শেষে বিকেল ৪ টেয় নবান্নে যান তিনি। তাঁদের স্বাগত জানান স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news