Breaking News
Home / TRENDING / ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেওয়াল যোগ দিলেন বিজেপিতে

ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেওয়াল যোগ দিলেন বিজেপিতে

নিজস্ব প্রতিনিধি।

ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়াল (Saina Nehwal) বিজেপিতে যোগ দিলেন। বুধবার সকালে বিজেপিতে যোগদানের সময় উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সম্পাদক অরুন সিং। সাইনার বোনও এদিন দিদির সঙ্গে যোগ দেন বিজেপিতে (BJP)। ২৯ বছরের সাইনা চব্বিশটিরও বেশি আন্তর্জাতিক খেতাব জিতেছেন। বছর দুয়েক আগে সহ-খেলোয়াল পালুপল্লি কাশ্যপকে বিয়ে করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণাতেই যে তিনি রাজনীতিতে এসেছেন এদিন সে কথা স্পষ্ট করেন সাইনা।

গত বছরে বেশ কিছু খেলোয়ার বিজেপিতে যোগ দিয়েছেন। ক্রিকেটার গৌতম গম্ভীর কুস্তীগির যোগেশ্বর দত্ত এবং ববিতা ফোগত প্রাক্তন হকি খেলোয়ার সন্দীপ সিং তাঁদের মধ্যে অন্যতম। হরিয়ানার কুস্তিগির ও তার কুস্তিগীর বিজেপিতে রয়েছেন। এছাড়াও অলিম্পিকে রূপো জয়ী রাজ্যবর্ধন সিং রাঠোর রাজস্থান থেকে সাংসদ হয়ে গত মন্ত্রিসভার সদস্য ছিলেন। বর্তমানেও তিনি বিজেপি সাংসদ। তাই ক্রীড়াবিদদের বিজেপিতে যোগদানের ঘটনা কোনও নতুন কিছু নয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *