Breaking News
Home / TRENDING / জলঙ্গীতে নিহত ২, মমতার সঙ্গে যোগীর তুলনা করলেন সোমেন মিত্র

জলঙ্গীতে নিহত ২, মমতার সঙ্গে যোগীর তুলনা করলেন সোমেন মিত্র

নীল রায়।

জলঙ্গীতে নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে মিছিলে গুলি চালিয়ে দু’জনকে হত্যার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সোমবার সেই ঘটনার তীব্র নিন্দা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের সঙ্গে তুলনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। বুধবার এক লিখিত বিবৃতিতে তিনি বলেছেন, “আজ মুর্শিদাবাদের জলঙ্গীর সাহেব নগরে যেভাবে CAA এর বিরুদ্ধে প্রতিবাদকারীদের উপর রাজ্যের শাসকদল তৃণমূলের নেতৃত্বে বোমা-গুলি চালিয়ে প্রতিবাদকারীদের প্রাণে মেরে ফেলা হলো, তাতে আবার এটাই প্রমাণ হয় যে উত্তর প্রদেশের যোগী সরকারের সাথে এ রাজ্যের ‘দিদি’র সরকারের কোনো ফারাক নেই ; বরং উভয় দল এবং উভয় সরকারই একই মুদ্রার দুই পিঠ মাত্র।”

সোমেন মিত্র বলেছেন, “আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাই।” তাঁর আরও সংযোজন, “আমরা মনে করি এভাবে বোমা-গুলি-বেয়নেট চালিয়ে বিজেপি কিম্বা তৃণমূল কেউই NRC-CAA-NPR এর বিরুদ্ধে প্রতিবাদের গনজাগরণকে স্তব্ধ করতে পারবে না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *