Breaking News
Home / TRENDING / ঘোষণা করেও ট্রেজারির ছুটি বাতিল নবান্নের

ঘোষণা করেও ট্রেজারির ছুটি বাতিল নবান্নের

সূর্য সরকার।

মাথায় হাত সরকারি কর্মচারিদের। নজিরবিহীনভাবে এই প্রথম ছুটি দিয়েও ফের ছুটি বাতিল করল রাজ্য সরকার (State Government)। সরকারি কর্মীদের আজ, বুধবার থেকে টানা পাঁচ দিনের ছুটি ছিল, তা বাতিল করে দিল নবান্ন (Nabanna)। না, সকলের ভয়ের কোনও কারণ নেই। কারণ সকলের ছুটি বাতিল হয়নি। মাস শেষে বেতন যাতে আটকে না যায় সেই কারণে ৩১ তারিখ, অর্থাৎ আগামী শুক্রবারের ছুটি বাতিল হয়েছে। ছুটি বাতিল হয়েছে কোষাগার বা ট্রেজারি দফতরের কর্মীদের। তাঁরা ২৯ ও ৩০ তারিখ ছুটি পেলেও ৩১ তারিখ ছুটি পাবেন না।

মঙ্গলবার বিকেলে বিজ্ঞপ্তি জারি করে এই ছুটি বাতিল করতে বাধ্য হয় রাজ্য সরকার।
রাজ্য সরকার ইতিমধ্যেই সরস্বতী পুজো উপলক্ষে ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি ছুটি ঘোষণা করে দিয়েছে। এই টানা ছুটির ফলে আটকে যেতে পারে বেতন। মাসের শেষে মাইনে পাবেন না সরকারি কর্মীরা। ইতিমধ্যেই সব দফতর থেকে বিল আসতে শুরু হয়ে গিয়েছে। কাজ না হলে আটকে যাবে সেই সব বিলও। সেই কারণেই অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে ট্রেজারি কর্মীদের ছুটি বাতিল করল।

ওই দিন জেলাশাসক ও ডিভিশনাল অফিসার দফতরের ট্রেজারিও খোলা রাখতে হবে। সেদিন ট্রেজারি কর্মীদের স্বাভাবিক কাজে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই দফতর ছাড়া বাকি যে সব দফতরের ছুটি ছিল তা সবই বহাল থাকছে। উল্লেখ্য, এবারই রাজ্য সরকার সরস্বতী পুজো উপলক্ষ্যে টানা পাঁচ দিন ছুটি দিয়েছে। যার কারণে সরকারি কর্মীদের মধ্যে খুশির হাওয়া বইছিল। কিন্তু এদিনের এই বিজ্ঞপ্তি স্বাভাবিকভাবেই অনেকের মুখের হাসিই কেড়ে নিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *