নিজস্ব প্রতিনিধি।
একই দিনে দলে জোড়া সাফাই অভিযান চালালেন নীতিশ কুমার। আর তাতেই রাজনীতির পিচে ক্লিন বোল্ড হয়ে জেডি (ইউ)-এ JD-(U) প্রশান্ত কিশোরের সঙ্গে প্রাক্তন হয়ে গেলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ পবন ভার্মা। বুধবার দলবিরোধী কাজের জন্য আগেই সহ-সভাপতি প্রশান্ত কিশোরকে বহিষ্কার করেন নীতিশ কুমার। তারপরই সঙ্গে বহিষ্কার করা হয়েছে আরেক বিক্ষুব্ধ নেতা পবন ভার্মাকেও। আর বহিষ্কারের পর টুইটারে নীতীশ কুমারকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore)।
Thank you @NitishKumar. My best wishes to you to retain the chair of Chief Minister of Bihar. God bless you.🙏🏼
— Prashant Kishor (@PrashantKishor) January 29, 2020
নীতীশকে ধন্যবাদ জানিয়ে কটাক্ষ করেন প্রশান্ত কিশোর। তিনি লিখেছেন, ধন্যবাদ নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখার জন্য আপনাকে অভিনন্দন। সম্প্রতি নীতিশ কুমারকে সিএএ বিরোধী অবস্থান নিতে বলে তাঁকে চিঠি লিখে বিড়ম্বনায় ফেলে দেন পবন ভার্মা। মঙ্গলবার সন্ধ্যায় দলীয় বৈঠক শেষে এই দুই নেতার কাছেই তীব্র উষ্মা প্রকাশ করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। এদিন পিকে ও পবন ভার্মাকে (Pawan Verma) দল থেকে ছেঁটে দলীয় নেতা কর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন নীতিশ কুমার (Nitish Kumar)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news