নিজস্ব প্রতিনিধি।
প্রশান্ত কিশোরকে জেডি (ইউ) থেকে বহিষ্কার করলেন নীতীশ কুমার (Nitish Kumar)। নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে জেডি (ইউ) সভাপতি তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে প্রকাশ্যেই মতভেদ হচ্ছিল দলের সহ সভাপতি প্রশান্ত কিশোরের। গতকাল তা বাড়তে বাড়তে চরমে পৌঁছায়। নীতিশ বলেন, “ইতিমধ্যেই অনেক রাজনৈতিক দলের পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। কিন্তু আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, যদি তিনি দলে থাকতে চান তবে দলের গঠনতন্ত্র মেনে চলতে হবে।” তিনি আরও বলেন, “আপনারা জানেন কীভাবে উনি দলে যোগ দিয়েছিলেন? অমিত শাহ (Amit Shah) বলেছিলেন ওনাকে দলে নিতে। তাঁর এগুলো মনে রাখা উচিত। হতে পারে তিনি দল ছাড়তে চাইছেন।” সঙ্গে আরও জানান, “বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহর কথাতেই প্রশান্ত কিশোরকে দলে নিয়েছিলেন তিনি।
এরপরই নীতিশকে মিথ্যাবাদী বলে টুইট করেন প্রশান্ত কিশোর। বুধবার বিকেলে জেডি (ইউ)-এর JD (U) পক্ষে ঘোষণা করা হয়, প্রশান্ত কিশোরকে (Prashant Kishore) জেডিইউ থেকে বহিষ্কার করা হল। যদিও, বহিষ্কারের পর প্রশান্ত কিশোরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জেডি (ইউ) নেতা অজয় আলোক সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্তকে ‘করোনাভাইরাস’ বলে আক্রমণ করেছেন। তিনি বলেন, “ওই লোকটাকে বিশ্বাস করা কারোর পক্ষেই সম্ভব নয়। ও মোদীজি, নীতীশজির বিশ্বাস অর্জন করতে পারেনি। উনি আম আদমি পার্টির সঙ্গে কাজ করছেন, রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করছেন, আবার মমতাদির পাশে বসে রয়েছেন। কে বিশ্বাস করবে ওঁকে? আমরা খুশি যে ওই করোনাভাইরাস চলে যাচ্ছে। ওঁর যেখানে ইচ্ছা যেতে পারেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news