Breaking News
Home / TRENDING / ভুল বোঝাবুঝি মিটিয়ে বিজেপির পাশেই থাকছে শিরোমণি আকালি দল

ভুল বোঝাবুঝি মিটিয়ে বিজেপির পাশেই থাকছে শিরোমণি আকালি দল

নিজস্ব প্রতিনিধি।

ভুল বোঝাবুঝি মিটিয়ে ফের পাশাপাশি শিরোমণি আকালি দল ও বিজেপি (BJP)। গত ২০ জানুয়ারি শিরোমণি অকালি দল (SAD) জানিয়েছিল, দিল্লিতে বিধানসভা ভোটে তারা বিজেপির সঙ্গে জোট ভেঙে দিতে পারে। সংশোধিত নাগরিকত্ব আইনকে তারা সমর্থন করে না। কিন্তু বুধবার অকালি দল জানিয়ে দিয়েছে, ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। ফের দু’দল একসঙ্গেই ভোটে লড়বে।

অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল বলেছেন, “আমরা কেবল বিজেপির জোট শরিক নই। শান্তি, উজ্জ্বল ভবিষ্যৎ এবং পাঞ্জাব তথা দেশের উন্নতিতে আমাদের দৃষ্টিভঙ্গির মিল আছে। আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু তা বন্ধুত্বপূর্ণ উপায়ে মিটিয়ে নেওয়া হয়েছে।” বিজেপির সভাপতি জে পি নাড্ডা (J P Nadda) ও সুখবীর সিং বাদল (Sukhbir Singh Badal) এদিন সন্ধ্যায় যৌথ সাংবাদিক সম্মেলন করেন।

এদিন সুখবীর সিং বাদল বলেন, “আমরা কখনই বিজেপি জোট ছেড়ে বেরিয়ে যাইনি। আমরা কেবল আলাদাভাবে ভোটে লড়ার সম্ভাবনা খতিয়ে দেখছিলাম।” নাগরিকত্ব আইন সম্পর্কে তিনি আরও বলেন, “আমরা বরাবরই তা সমর্থন করে আসছি। আমরা দুই মন্ত্রী রাজনাথ সিং ও অমিত শাহের সঙ্গে এসম্পর্কে আলোচনা করেছিলাম। তাঁদের বলেছিলাম, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যে শিখরা পালিয়ে আসছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হোক।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *