নিজস্ব প্রতিনিধি :
করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গুজব আর ভুল তথ্য। কীভাবে চিনে এই মারাত্মক অসুখ ছড়াল তা নিয়ে এখনও চিকিৎসকরা কিছুটা সংশয়ে রয়েছেন। এই সুযোগে সোস্যাল মিডিয়ায় অসুখ নিয়ে নানা বিভ্রান্তিক তথ্য ছড়িয়ে দিচ্ছেন কিছু মানুষ।এইরকমই একটি মেসেজ এখন ভাইরাল হয়েছে যে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম কুলফি থেকে এই রোগ ছড়ায়। চিকিৎসকরা জানিয়েছেন এই দাবি সম্পূর্ণ ভুল। এই অসুখ মূলত ছড়ায় অন্যান্য ফ্লু –এর মতোই হাঁচি কাশির মাধ্যমে। আক্রান্ত ব্যক্তির থেকে সরাসরি অন্য ব্যক্তিতে এভাবেই ছড়ায় অসুখ।
চিনের দুটি বিশেষ সাপ এই অসুখের বাহক বলা হচ্ছে কোনও কোনও জায়গায়। হু কিন্তু এখনও এই বিষয়ে নিশ্চিত কোনও সিদ্ধান্তে পৌঁছয়নি। যাঁদের আগে থেকেই কোনও কঠিন অসুখ আছে তাঁরাই বেশিরভাগ এই রোগে আক্রান্ত হচ্ছে বলে যে খবর রটছে সেটিও যথাযথ নয় বলে জানিয়েছে হু। চিনে প্রথম যে ৪০ জন এই রোগে আক্রান্ত হয়েছিলেন তাঁদের অন্য কোনও অসুখ ছিল না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news