নিজস্ব প্রতিনিধি। নাগরিক সংশোধনী আইন, এনআরসি ও এনবিআরের বিরুদ্ধে বিজ্ঞাপন বাবদ রাজ্য সরকার কত অর্থ খরচ করেছে তা জানতে নবান্নে চিঠি পাঠালো রাজভবন। সূত্রের খবর রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) এই বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন রাজ্য সরকারের কাছে। সম্প্রতি রাজ্যপালের দফতর থেকে চিঠি পাঠানো হয়েছে তথ্য-সংস্কৃতি দপ্তরের প্রধান সচিবকে। সেই …
আরও পড়ুন »শান্তিপূর্ণ পুরভোট চেয়ে পার্থর আক্রমণের মুখে রাজ্যপাল
নিজস্ব প্রতিনিধি। ফের রাজ্যপাল জগদীপ ধনখড়কে আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের প্রধান সৌরভ দাসকে ডেকে পাঠিয়ে পুরভোটের প্রস্তুতি প্রসঙ্গে খোঁজ নেওয়ার পাশাপাশি, বেশকিছু পরামর্শ দেন রাজ্যপাল। সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারকে বলেছেন, “পুরভোটে যেন পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি না হয়।” সেই প্রসঙ্গে শুক্রবার এক প্রশ্নের জবাবে পার্থ চট্টোপাধ্যায় …
আরও পড়ুন »অঙ্কিত হত্যায় হিন্দু সম্প্রদায়কে দায়ী করার ষড়যন্ত্র, কাঠগড়ায় ওয়াল স্ট্রিট
নিজস্ব প্রতিনিধি। দিল্লি সংঘর্ষে অঙ্কিত শর্মার (Ankit Sharma) মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছে দেশ। ময়নাতদন্ত রিপোর্টে জানা যায় চার ঘন্টা ধরে অন্তত চারশোবার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল তাঁকে। ঘটনার ভয়াবহতায় শিউরে উঠেছিলেন সবাই। এইবার এই আইবি অফিসারের মৃত্যু নিয়ে কুৎসিত গুজব ছড়ানোর অভিযোগ উঠল ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে। …
আরও পড়ুন »জলঙ্গীর গুলিকাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতার ভাই, বেপাত্তাই মূল অভিযুক্ত তহিরুদ্দিন
নিজস্ব প্রতিনিধি। জলঙ্গি গুলিকাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি তহিরুদ্দিন মণ্ডলের ভাই মহিরুদ্দিন মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশের একটি দল বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় হাজির হয়। তখন সেখান থেকে মহিরউদ্দিন মণ্ডল অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তার আগেই তাকে …
আরও পড়ুন »সিএএ নিয়ে সংঘর্ষে মেঘালয়ে নিহত এক
নিজস্ব প্রতিনিধি। নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু হল মেঘালয়ে। গত দুই দিনে মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া, পশ্চিম জয়ন্তিয়া, পূর্ব খাসি এলাকা, রি ভয় সহ বেশ কিছু এলাকায় প্রচণ্ড সংঘর্ষ শুরু হয়েছে। ঘটনার জেরে আগামী দুইদিনের জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এলাকায়। রাতে বেলা কার্ফু জারি করা হচ্ছে …
আরও পড়ুন »দেশদ্রোহিতার মামলার অনুমতি দেওয়ায় কেজরীবালকে ধন্যবাদ কানহাইয়ার
নিজস্ব প্রতিনিধি। দিল্লির অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) সরকারকে ধন্যবাদ জানালেন সিপিআই (CPI) ছাত্র নেতা কানহাইয়া কুমার। শুক্রবারই জেএনইউ-এর প্রাক্তন ছাত্রনেতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করার অনুমতি দিয়েছে দিল্লি সরকার। এদিন রাতেই কানহাইয়া কুমার (Kanhiya Kumar) টুইটারে লেখেন, “আমার বিরুদ্ধে মামলা করার অনুমতি দেওয়ার জন্য দিল্লি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পুলিশ ও সরকারি …
আরও পড়ুন »মিথ্যে প্রচার করে বিরোধীরাই অশান্তির আগুন লাগিয়েছে দেশে : শাহ
নিজস্ব প্রতিনিধি। দিল্লি সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই বিরোধীরা বারবার অভিযোগের আঙুল তুলছেন মোদী সরকারের দিকে।অভিযোগ করছেন, মোদী এবং অমিত শাহের (Amit Shah) জনবিরোধী এবং মুসলিমবিরোধী নীতি দাঙ্গার আগুন জ্বালিয়েছে দিল্লিতে। শুক্রবার এক জনসভায় এর জবাব দিলেন অমিত শাহ। বললেন বিরোধীরা নাগরিকত্ব আইন নিয়ে সাধারণ মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে যাচ্ছেন। …
আরও পড়ুন »গ্রেফতার পুলওয়ামা কাণ্ডের বিস্ফোরক সরবরাহকারী শাকির
নিজস্ব প্রতিনিধি। পুলওয়ামা কাণ্ডের তদন্তে বড়সড় সাফল্য পেল এনআইএ। গ্রেপ্তার করা হল হামলায় জড়িত শীর্ষ জইশ-ই-মহম্মদ জঙ্গি গুপ্তচর শাকির বাশির মাগরে। সেনা কনভয়ে হামলাকারী জঙ্গি আদিল আহমেদ দারকে আশ্রয় এবং হামলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দিয়েছিল এই শাকির। হামলাকারী আদিলকে গাড়িও সেই জোগাড় করে দিয়েছিল বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ধৃত শাকির বাশির …
আরও পড়ুন »কানহাইয়া কুমারের বিরুদ্ধে দেশদ্রোহ মামলার অনুমতি দিল কেজরীবাল সরকার
নিজস্ব প্রতিনিধি। শেষ পর্যন্ত সিপিআই যুবনেতা কানহাইয়া কুমারের (Kanhiya Kumar) বিরুদ্ধে দেশদ্রোহ মামলার অনুমোদন দিল কেজরীবাল সরকার। ২০১৬ সালে ফেব্রুয়ারিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তখন ছাত্র সংসদের সভাপতি ছিলেন কানহাইয়া কুমার। গত সপ্তাহে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে চিঠি দিয়ে কানহাইয়ার বিরুদ্ধে দেশদ্রোহ মামলা তরাণ্বিত …
আরও পড়ুন »‘আর অন্যায় নয়’ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির নতুন কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি। ‘আর অন্যায় নয়’। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে এই কর্মসূচি নিতে চলেছে বিজেপি (BJP)। ১ মার্চ শহিদ মিনার থেকে বিজেপির নতুন কর্মসূচি শুরু করতে চলেছেন অমিত শাহ (Amit Shah)। শুক্রবার বিজেপির পক্ষে রাজ্য সভাপতি দিলীপ ঘোষণা করলেন কেমন হবে তাঁদের পুরভোটের প্রচার কর্মসূচি। দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, …
আরও পড়ুন »“রাজধর্ম শেখাবেন না।” সোনিয়া গাঁধীকে আক্রমণ রবিশঙ্কর প্রসাদের
নিজস্ব প্রতিনিধি। “রাজধর্ম শেখাবেন না।” এভাবেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধীকে (Sonia Gandhi) তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (Ravishankar Prasad)। শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে সোনিয়াকে কটাক্ষ করে আইনমন্ত্রী বলেন, “আমাদের রাজধর্ম শেখাবেন না। আপনাদের অতীতে ভোট ব্যাংক রাজনীতির রেকর্ড কিছু কম নেই। আগে নিজে রাজধর্মের আয়না দেখুন। আপনারা এনপিআর …
আরও পড়ুন »ঘৃণা ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় সনিয়া-রাহুল
নিজস্ব প্রতিনিধি: দিল্লি সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই বারবার বিজেপি নেতাদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এবার এই একই অভিযোগ উঠল কংগ্রেস নেত্রী সোনিয়া গাঁধী, রাহুল গাঁধী, প্রিয়াঙ্কা গাঁধী বঢরা এবং আপ নেতা মনীশ শিশোদীয়ার বিরুদ্ধে। এই নিয়ে লইয়ারস ভয়েজ নামে একটি সংস্থা বৃহস্পতিবার দিল্লি আদালতে একটি আবেদন জমা …
আরও পড়ুন »যে পাড়ায় খুন করা হয়েছে অঙ্কিত শর্মাকে সেখানেই সাবিত্রীর বিয়ে, কড়া প্রহরায় মুসলিম প্রতিবেশীরা
নিজস্ব প্রতিনিধি: এমন রক্তাক্ত সময়েও প্রেম হয়। তাও আবার ভিন্ন ধর্মের মধ্যে। তাই তো হয়েছে দিল্লির দাঙ্গা বিধ্বস্ত চাঁদবাগে। ২৩ বছরের হিন্দু মেয়ে ভালবেসে হাত ধরছেন তাঁর মুসলমান প্রেমিকের। সারা দিল্লি যখন হিংসার আগুনে জ্বলছে তখন ২৩ বছরের হিন্দু মেয়ে সাবিত্রী বিয়ে করলেন তাঁর প্রেমিক গুলশনকে।গত বুধবার বিয়ে হয়েছে তাঁদের। বিয়ে …
আরও পড়ুন »কলকাতায় অমিত শাহকে বিক্ষোভ দেখাবে কংগ্রেস-সিপিএম
নিজস্ব প্রতিনিধি। “অমিত শাহের রক্তাক্ত পা”। তাই তাঁকে জনসভা করতে বাধা দেবে কংগ্রেস (Congress) ও সিপিএম নেতৃত্ব। বুধবার প্রাক্তন বিজেপি সভাপতি বিজেপি সভাপতিকে জনসভা করার অনুমতি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই অনুমতিক্রমেই আগামী ১ মার্চ কলকাতার শহীদ মিনারে জনসভা করবেন তিনি। সেইদিনই “অমিত শাহর রক্তাক্ত পা” এই পবিত্র মাটি …
আরও পড়ুন »পুলিশে সমন্বয়ের অভাব? ফেরার বন্দুকবাজ শাহরুখ
নিজস্ব প্রতিনিধি। বন্দুক উঁচিয়ে ছুটে আসছে মেরুন রংয়ের শার্ট পরা ছেলেটা। সামনে নিরস্ত্র পুলিশ। দিল্লি সংঘর্ষের প্রথমেই ভাইরাল হয়ে গিয়েছিল ছবিটা। গুজবও উড়ছিল অনেক এই ছবি নিয়ে। কিন্ত বন্দুক তাক করা ছেলেটির নাম তখনই চলে এসেছিল প্রকাশ্যে। শাহরুখ খান। এবার জানা গেল পুলিশের নজর এড়িয়ে পরিবার শুদ্ধু ফেরার হয়ে গিয়েছে …
আরও পড়ুন »কমিশনার বদল হল দিল্লি পুলিশের
নিজস্ব প্রতিনিধি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শুক্রবার সকালে দিল্লির নতুন পুলিশ কমিশনারের নাম ঘোষণা করল। আগামীকাল অবসর নিচ্ছেন পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (আইন ও শৃঙ্খলা) এস এন শ্রীবাস্তব।পরশু রাতে যখন আচমকাই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ট্রেনিংয়ের দায়িত্বে থাকা ডিরেক্টর জেনারেল এস এন শ্রীবাস্তবকে দিল্লি …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news