Breaking News
Home / TRENDING / জলঙ্গীর গুলিকাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতার ভাই, বেপাত্তাই মূল অভিযুক্ত তহিরুদ্দিন

জলঙ্গীর গুলিকাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতার ভাই, বেপাত্তাই মূল অভিযুক্ত তহিরুদ্দিন

নিজস্ব প্রতিনিধি।

জলঙ্গি গুলিকাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি তহিরুদ্দিন মণ্ডলের ভাই মহিরুদ্দিন মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশের একটি দল বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় হাজির হয়। তখন সেখান থেকে মহিরউদ্দিন মণ্ডল অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তার আগেই তাকে গ্রেফতার করে ফেলে পুলিশ। এখনও ঘটনার মূল অভিযুক্ত তহিরুদ্দিন মণ্ডল অধরাই রয়েছে।

শুক্রবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, ২৯ জানুয়ারি সরস্বতী পুজোর দিন গুলি চলে জলঙ্গির সাহেবনগরে। এদিন সিএএ বিরোধী আন্দোলন চলার সময় তৃণমূল নেতা তহিরুদ্দিনের গুলিতে মারা যান স্থানীয় দু’জন বাসিন্দা। এরপরই রাস্তা আটকে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায় গ্রামবাসী। কিন্তু, এই ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত তহিরুদ্দিন-সহ ফেরার ছিল অভিযুক্তরা। মুর্শিদাবাদের পুলিশ সুপার অজিত সিং যাদব বলেছেন, “বিষয়টি নিয়ে পুলিশ অত্যন্ত তৎপর। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে নিয়ম করে। তাদের মোবাইল ফোনও ট্র‍্যাক করা হচ্ছে। খুব শীঘ্রই অভিযুক্তদের সকলকেই গ্রেপ্তার করা হবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *