Breaking News
Home / TRENDING / সিএএ নিয়ে সংঘর্ষে মেঘালয়ে নিহত এক

সিএএ নিয়ে সংঘর্ষে মেঘালয়ে নিহত এক

নিজস্ব প্রতিনিধি।

নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু হল মেঘালয়ে। গত দুই দিনে মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া, পশ্চিম জয়ন্তিয়া, পূর্ব খাসি এলাকা, রি ভয় সহ বেশ কিছু এলাকায় প্রচণ্ড সংঘর্ষ শুরু হয়েছে। ঘটনার জেরে আগামী দুইদিনের জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এলাকায়। রাতে বেলা কার্ফু জারি করা হচ্ছে পূর্ব খাসি এলকায় এবং শিলং-এ। এছাড়াও এসএমএস পরিষেবাও সীমিত করা হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর খাসি স্টুডেন্ট ইউনিয়ন এবং অ-উপজাতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে।

ইছামতী গ্রামে নাগরিকত্ব আইন বিরোধী কেএসউ সদস্যরা বুধবার একটি বৈঠকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন সারা রাজ্যের ‘ইনার লাইন পারমিট’ নিয়ে। সেই সময়েই অন্য গোষ্ঠীর লোকজন সেখানে চলে আসেন। প্রথমে কথাকাটাকাটি সেখান থেকে হাতাহতি শুরু হয়। এরপরই সংঘর্ষ শুরু হয় দুই পক্ষের মধ্যে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *