নিজস্ব প্রতিনিধি।
দিল্লি সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই বিরোধীরা বারবার অভিযোগের আঙুল তুলছেন মোদী সরকারের দিকে।অভিযোগ করছেন, মোদী এবং অমিত শাহের (Amit Shah) জনবিরোধী এবং মুসলিমবিরোধী নীতি দাঙ্গার আগুন জ্বালিয়েছে দিল্লিতে। শুক্রবার এক জনসভায় এর জবাব দিলেন অমিত শাহ। বললেন বিরোধীরা নাগরিকত্ব আইন নিয়ে সাধারণ মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে যাচ্ছেন। রাজনৈতিক ফায়দা লোটার জন্য ইচ্ছা করে ভুল তথ্য দিচ্ছেন মানুষকে। নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্য বিরোধীরাই দাঙ্গার আগুন জ্বালিয়েছে দেশে।
তিনি বলেন, কংগ্রেস সিপিএম, এসপি, বিএসপি এবং ‘মমতা দিদি’ এই রাজনৈতিক ষড়যন্ত্রের পিছনে রয়েছে।
নাগরিকত্ব আইন নিয়ে শুক্রবারের এই জনসভায় শাহ বলেন মোদী সরকার গাঁধী, বল্লভভাই প্যাটেলের স্বপ্নই পূরণ করতে চাইছেন। দীর্ঘদিন ধরে জনমানসে এই দাবি ছিল। এই সরকার একবারও বলেনি যে আইন মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেবে। বস্তুত মোদী সরকার প্রথম থেকেই দাবি করছে যে নাগরিকত্ব আইন কাউকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, বরং পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার আইন। অমিত শাহ বলেন, এই সাধারণ সত্যটা আমরা মানুষকে বোঝাতে পারছি না কারণ মানুষকে বিরোধীতারা নিজেদের স্বার্থে সেটা বোঝাতে দিচ্ছেন না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news