নিজস্ব প্রতিনিধি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শুক্রবার সকালে দিল্লির নতুন পুলিশ কমিশনারের নাম ঘোষণা করল। আগামীকাল অবসর নিচ্ছেন পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (আইন ও শৃঙ্খলা) এস এন শ্রীবাস্তব।পরশু রাতে যখন আচমকাই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ট্রেনিংয়ের দায়িত্বে থাকা ডিরেক্টর জেনারেল এস এন শ্রীবাস্তবকে দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার পদে বদলি করা হয়েছিল, তখনই দেওয়াল লিখন পরিস্কার ছিল যে, অমূল্য পটনায়েককে সরিয়ে এস এন শ্রীবাস্তবই হতে চলেছেন দিল্লির পরবর্তী পুলিশ কমিশনার।
দিল্লির ঘটনার পর থেকেই পুলিশ কমিশনার পদ থেকে অমূল্য পটনায়েককে সরানোর দাবিও জোরদার হচ্ছিল। এমনিতেই অমূল্যর চাকরি জীবনের মেয়াদ এক মাস আগেই শেষ হয়েছে। কিন্তু তাঁর পরেও এক্সটেনশন দেওয়া হয়েছিল তাঁকে। তবে সমালোচনার মুখে পড়ে তাঁকে শেষমেশ সরাতে বাধ্য হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news