Breaking News
Home / TRENDING / কলকাতায় অমিত শাহকে বিক্ষোভ দেখাবে কংগ্রেস-সিপিএম

কলকাতায় অমিত শাহকে বিক্ষোভ দেখাবে কংগ্রেস-সিপিএম

নিজস্ব প্রতিনিধি।

“অমিত শাহের রক্তাক্ত পা”। তাই তাঁকে জনসভা করতে বাধা দেবে কংগ্রেস (Congress) ও সিপিএম নেতৃত্ব। বুধবার প্রাক্তন বিজেপি সভাপতি বিজেপি সভাপতিকে জনসভা করার অনুমতি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই অনুমতিক্রমেই আগামী ১ মার্চ কলকাতার শহীদ মিনারে জনসভা করবেন তিনি। সেইদিনই “অমিত শাহর রক্তাক্ত পা” এই পবিত্র মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তাঁকে আটকানোর কথা ঘোষণা করেছে কংগ্রেস ও সিপিএম।

এক লিখিত বিবৃতিতে সিপিএম (CPM) জানিয়েছে,‘‘দিল্লিতে গণহত্যার রক্তমাখা হাত নিয়ে অমিত শাহ কলকাতায় পদার্পণ করলে রাজ্য সরকার লাল কার্পেট পেতে স্বাগত জানাবে! কিন্তু তীব্র বিক্ষোভ, প্রতিবাদে সরব হবেন এ রাজ্যের ছাত্র, যুব ও গণতান্ত্রিক মনোভাবাপন্ন মানুষ।” বৃহস্পতিবার বিকেলে দিল্লির হিংসা রুখতে ব্যর্থ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁরর পদত্যাগ চেয়ে কলকাতা জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে কর্মী সমর্থক নিয়ে নোনাপুকুর ট্রাম ডিপো থেকে মল্লিকবাজার পার্ক সার্কাস ক্রসিং পর্যন্ত মিছিল করা হয়। মিছিলের শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ প্রসঙ্গে কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি অর্ঘ্য গণ বলেছেন, “অমিত শাহের রক্তাক্ত পা কলকাতার মাটিতে রাখলে আমরা তাঁর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করব। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেন মাথায় রাখে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *