নিজস্ব প্রতিনিধি।
দিল্লি সংঘর্ষে অঙ্কিত শর্মার (Ankit Sharma) মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছে দেশ। ময়নাতদন্ত রিপোর্টে জানা যায় চার ঘন্টা ধরে অন্তত চারশোবার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল তাঁকে। ঘটনার ভয়াবহতায় শিউরে উঠেছিলেন সবাই। এইবার এই আইবি অফিসারের মৃত্যু নিয়ে কুৎসিত গুজব ছড়ানোর অভিযোগ উঠল ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর দিল্লি সংঘর্ষ যখন চলছে ওয়াল স্ট্রিট জার্নাল লেখে যে অঙ্কিতকে মারার সময় হত্যাকারীরা ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিচ্ছিল। দিল্লি এবং মহারাষ্ট্র পুলিশ যৌথভাবে একটি বিশেষ ধর্মের মানুষকে ইচ্ছাকৃতভাবে হীন প্রতিপন্ন করে দাঙ্গা ছড়ানোর চেষ্টার অভিযোগে মামলা দায়ের করল।
গত ২৬ তারিখ আমেরিকান এই পত্রিকা দাবি করে যে অঙ্কিতের ভাই অঙ্কুর শর্মা তাঁদের কাছে বলেছেন তাঁর ভাই সেদিন যখন কাজ থেকে ফিরছিলেন তখন একদল লোক পাথর, রড এবং ছুরি নিয়ে প্রথমে তাঁকে ঘিরে ফেলে তারপর ‘ জয় শ্রী রাম’ বলতে বলতে মারতে থাকেন। অঙ্কুর শর্মার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন যে ওয়াল স্ট্রিট জার্নাল ইচ্ছাকৃতভাবে তাঁর মুখে মিথ্যা কথা বসিয়েছে। এই বিষয়ে কাগজটির সঙ্গে কোনও কথাই হয়নি তাঁর। প্রসঙ্গতঃ শর্মা পরিবার প্রথম থেকেই এই ঘটনার জন্য আপ কাউন্সিলর তাহির হুসেনকে দায়ী করছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news