নিজস্ব প্রতিনিধি: এমন রক্তাক্ত সময়েও প্রেম হয়। তাও আবার ভিন্ন ধর্মের মধ্যে। তাই তো হয়েছে দিল্লির দাঙ্গা বিধ্বস্ত চাঁদবাগে। ২৩ বছরের হিন্দু মেয়ে ভালবেসে হাত ধরছেন তাঁর মুসলমান প্রেমিকের। সারা দিল্লি যখন হিংসার আগুনে জ্বলছে তখন ২৩ বছরের হিন্দু মেয়ে সাবিত্রী বিয়ে করলেন তাঁর প্রেমিক গুলশনকে।গত বুধবার বিয়ে হয়েছে তাঁদের। বিয়ে হওয়ার কথা ছিল মঙ্গলবার। কিন্তু দিল্লির অবস্থা দেখ সাহস পান নি সাবিত্রীর বাবা।
গুলশনকে বলেছিলেন বাড়ির বাইরে না বেরোতে। বুধবার পরিস্থিতি একটু ঠান্ডা হওয়া মাত্রই বিয়ে সেরে ফেলেন প্রেমিক যুগল। কিন্তু হিন্দু মেয়ে বিয়ে করে আসবেন উত্তর-পশ্চিম দিল্লিতে ? এ তো সেই মারাত্মক জায়গা যেখানে সংঘর্ষ সবথেকে খারাপ চেহারা নিয়েছিল। একের পর এক বাড়ি জ্বলে যাচ্ছে তখন। মানুষ ঘরছাড়া। এই পাড়াতেই অঙ্কিত শর্মাকে মারা হয়েছে ভয়ানকভাবে। এই অবস্থায় মুসলিম মহল্লা কী ভাবে মেনে নেবে সাবিত্রীকে ? সাবিত্রীর বাবার পাশে এই দুঃসময়ে এসে দাঁড়িয়েছেন পাড়ার মুসলমান পরিবারগুলি। তাঁরাই আশ্বস্ত করেছেন তাঁকে। বলেছেন ভয়ের কিছু নেই।
সাবিত্রীর কোনও ক্ষতি হতে দেবেন না কেউ। মেয়েটির বাবা এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এটাই রীতি এখানকার। এই পাড়ায় হিন্দু মুসলমানরা সব কিছুতে পাশাপাশি থাকেন সব সময়। এমন কখনও হয়নি। ভোদয় প্রসাদ আক্ষেপ করে বলেছেন, যাঁরা দাঙ্গা লাগাল তাঁরা জানেও না কতটা ভালবাসা এখানে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে। আর সাবিত্রী হাসিমুখে জানিয়েছেন, এখানে বিয়ে করার আসার পর থেকে কোনও কিছুতে তাঁর এতটুকু অসুবিধা হতে দেন নি তাঁর মুসলমান ভাইয়েরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news