নিজস্ব প্রতিনিধি।
বন্দুক উঁচিয়ে ছুটে আসছে মেরুন রংয়ের শার্ট পরা ছেলেটা। সামনে নিরস্ত্র পুলিশ। দিল্লি সংঘর্ষের প্রথমেই ভাইরাল হয়ে গিয়েছিল ছবিটা। গুজবও উড়ছিল অনেক এই ছবি নিয়ে। কিন্ত বন্দুক তাক করা ছেলেটির নাম তখনই চলে এসেছিল প্রকাশ্যে। শাহরুখ খান। এবার জানা গেল পুলিশের নজর এড়িয়ে পরিবার শুদ্ধু ফেরার হয়ে গিয়েছে শাহরুখ। পুলিশের ওপর তলা আর নিচের তলার কর্মীদের সমন্বয়ের অভাবেই দাঙ্গার অন্যতম মুখ এভাবে পালাতে পারল বলে মনে করছেন পুলিশ এবং গোয়েন্দা দফতরের আধিকারিকারিকরা।
শাহরুখকে গ্রেফতারের জন্য পুলিশের দশটি দল তৈরি করা হয়েছে জরুরি ভিত্তিতে। এর মধ্যে স্পেশাল সেলের আধিকারিকরাও রয়েছেন। পুলিশের বক্তব্য অনুযায়ী শাহরুগের বাবা স্থানীয় ড্রাগ পেডলার। দিল্লির স্কুল এবং কলেজগুলির বাইরে ড্রাগ কেনা বেচার বড় দায়িত্ব ছিল তার ওপর। এর আগে বেশ কয়েকবার গ্রেফতারও হয়েছে শাখরুখের বাবা। শুধু তাই নয়, পুরো পরিবারের সঙ্গেই অপরাধীচক্রের যোগসাজশ রয়েছে। দিল্লির আবদুল নাসির গ্যাং-এর প্রতিদ্বন্ধী ইরফান শাহরুখদের আত্মীয়। এদের অপরাধমূলক কাজকর্ম চলত দিল্লির যমুনা সংলগ্ন এলাকাগুলিতে। শাহরুখের ছবি ভাইরাল হয়ে যাওয়ার বহুক্ষণ পর দিল্লির নীচুতলার পুলিশ উর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারটা জানায়। কিন্তু সেই সময় প্রবল অশান্তি চলছে দিল্লিতে। সেই সুযোগে পরিবার নিয়ে পালায় শাহরুখ এবং তার বাবা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news