নিজস্ব প্রতিনিধি: দিল্লি সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই বারবার বিজেপি নেতাদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এবার এই একই অভিযোগ উঠল কংগ্রেস নেত্রী সোনিয়া গাঁধী, রাহুল গাঁধী, প্রিয়াঙ্কা গাঁধী বঢরা এবং আপ নেতা মনীশ শিশোদীয়ার বিরুদ্ধে। এই নিয়ে লইয়ারস ভয়েজ নামে একটি সংস্থা বৃহস্পতিবার দিল্লি আদালতে একটি আবেদন জমা দেন। আবেদনে বলা হয়েছে দীর্ঘদিন ধরেই কংগ্রেস নেতারা জনসমক্ষে উস্কানিমূলক কথাবার্তা বলছেন।
কিন্তু তাঁদের বিরুদ্ধে কখনই কোনও অভিযোগ ওঠেনি। এবার এঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা দাবি জানাল সংস্থাটি। সংস্থাটি বলে কিছুদিন আগে একটি জনসভায় সোনিয়া গাঁধী বলেন, ‘যদি দেশকে বাঁচাতে হয় তাহলে আমাদের লড়তে হবে। মোদী এবং শাহ-এর সরকারকে জানাতে হবে যে আমরা এর জন্য যে কোনও কিছু করতে প্রস্তুত আছি।
এর জন্য সব কিছু ত্যাগ করতে রাজি আমরা।‘ একই ধরণের বক্তব্য রাখেন রাহুল এবং প্রিয়াঙ্কাও। লইয়ারস ভয়েজ এর অভিযোগ এই মন্তব্যগুলি প্রত্যক্ষভাবে দিল্লি হিংসাকে মদত দিয়েছে। শুক্রবার আদালতে এই মামলার শুনানি হয়েছে। আগামী ১৩ তারিখ পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news