Breaking News
Home / TRENDING / “নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রচারে বিজ্ঞাপন বাবদ খরচ কত ?” জানতে চেয়ে রাজ্যপালের চিঠি নবান্নকে

“নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রচারে বিজ্ঞাপন বাবদ খরচ কত ?” জানতে চেয়ে রাজ্যপালের চিঠি নবান্নকে

নিজস্ব প্রতিনিধি।

নাগরিক সংশোধনী আইন, এনআরসি ও এনবিআরের বিরুদ্ধে বিজ্ঞাপন বাবদ রাজ্য সরকার কত অর্থ খরচ করেছে তা জানতে নবান্নে চিঠি পাঠালো রাজভবন। সূত্রের খবর রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) এই বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন রাজ্য সরকারের কাছে। সম্প্রতি রাজ্যপালের দফতর থেকে চিঠি পাঠানো হয়েছে তথ্য-সংস্কৃতি দপ্তরের প্রধান সচিবকে। সেই চিঠিতে জানতে চাওয়া হয়েছে সিএএ, এনআরসি, এনপিআরের বিরুদ্ধে প্রচারের জন্য রাজ্য সরকার কি পরিমাণ অর্থ খরচ করেছে তা অবিলম্বে জানানো হোক।

প্রসঙ্গত, রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়ের ঘটনা নতুন কিছু নয়। গতবছর আগস্ট মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্বে আসেন জগদীপ ধনখড়। তারপর থেকেই নানা ইস্যুতে সংঘাত হয়েছে নবান্ন রাজভবনের। তেমন সংঘাতের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যপালকে সরাসরি বিজেপির মুখপাত্র বলে আক্রমণ করেছিলেন। তেমন আক্রমণে বিচলিত না হয়ে নিজের মত স্পষ্ট জানিয়েছেন তিনি। সম্প্রতি বাজেট অধিবেশনকে কেন্দ্র করে দু’পক্ষের সম্পর্কে শীতলতা এলেও, আবারও নতুন করে সংঘাত পরিস্থিতি তৈরি হয়েছে নাগরিক সংশোধনী আইন (CAA), এনপিআর ও এনআরসি-কে কেন্দ্র করে।

নাগরিক সংশোধনী আইন, এনপিআর ও এনআরসি-কে কেন্দ্র করে রাজ্য সরকার যে বিজ্ঞাপন চালু করেছিল তা হাইকোর্টের ভৎসনার মুখে পড়ে বন্ধ করতে হয়। এবার রাজ্যপাল জাগদীপ ধনখড় সেই সংক্রান্ত বিষয়ে খরচের বিস্তারিত হিসাব চেয়ে নতুন করে চাপে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। রাজনৈতিক মহলের, রাজ্যপালের এমন দাবি রাজ্য সরকার মানবে না বলেই মনে করা হচ্ছে। সর্বদাই তৃণমূল শিবির দাবি করে এসেছে, নিজের গণ্ডির মধ্যে থেকে কাজ করুন রাজ্যপাল। সমান্তরাল প্রশাসন চালানো তাঁর কাজ নয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *