Breaking News
Home / TRENDING / ‘আর অন্যায় নয়’ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির নতুন কর্মসূচি

‘আর অন্যায় নয়’ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি।

‘আর অন্যায় নয়’। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে এই কর্মসূচি নিতে চলেছে বিজেপি (BJP)। ১ মার্চ শহিদ মিনার থেকে বিজেপির নতুন কর্মসূচি শুরু করতে চলেছেন অমিত শাহ (Amit Shah)। শুক্রবার বিজেপির পক্ষে রাজ্য সভাপতি দিলীপ ঘোষণা করলেন কেমন হবে তাঁদের পুরভোটের প্রচার কর্মসূচি। দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “এই কর্মসূচি অমিত শাহর সভা থেকেই শুরু হয়ে যাবে। সেদিন শহিদ মিনারের সভা ছাড়াও জেলাস্তরের নেতাদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। সেখানেই এই কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।”

রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মসংস্থান থেকে শিল্প, শিক্ষা থেকে স্বাস্থ্য সব ইস্যুতেই আক্রমণ শানাতে চায় বিজেপি। ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে এই সমস্ত বিষয়গুলিকে যুক্ত করা হবে। এই কর্মসূচিতে মিটিং, মিছিল ছাড়াও গান, নাটক ইত্যাদির আশ্রয় নেওয়া হতে পারে বলে বিজেপি সূত্রে খবর। বিজেপি সূত্রে খবর, ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই আগামী এক বছর এই কর্মসূচি নেওয়া হয়েছে। পুর ও বিধানসভা ভোট তো বটেই বছরভর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ব্যর্থতা তুলে ধরবে এই কর্মসূচি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *