নিজস্ব প্রতিনিধি।
“রাজধর্ম শেখাবেন না।” এভাবেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধীকে (Sonia Gandhi) তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (Ravishankar Prasad)। শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে সোনিয়াকে কটাক্ষ করে আইনমন্ত্রী বলেন, “আমাদের রাজধর্ম শেখাবেন না। আপনাদের অতীতে ভোট ব্যাংক রাজনীতির রেকর্ড কিছু কম নেই। আগে নিজে রাজধর্মের আয়না দেখুন। আপনারা এনপিআর করলে সেটা ঠিক, আর আমরা করলে তা উসকানি! আপনি রামলীলা ময়দানে উসকানিমূলক ভাষণ দিয়ে হিংসা উসকেছেন। সিএএ সংবিধান মেনেই করা হয়েছে। এবার আপনি সেই সংবিধানের বিরুদ্ধে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “কেন্দ্র এই সংঘর্ষের ঘটনা নিয়ে চিন্তিত। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য যা করা উচিত, সব ব্যবস্থা নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এই পরিস্থিতিতে সব দলের উচিত কেন্দ্রের পাশে দাঁড়ানো। তা না করে বিরোধীরা এই ঘটনা নিয়ে রাজনীতি করছে।” প্রসঙ্গত, বৃহস্পতিবার সোনিয়া গাঁধীর নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেই সোনিয়া গাঁধী রাষ্ট্রপতিকে নরেন্দ্র মোদির সরকারকে রাজধর্ম পালন করার কথা বলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news