Breaking News
Home / TRENDING / দেশদ্রোহিতার মামলার অনুমতি দেওয়ায় কেজরীবালকে ধন্যবাদ কানহাইয়ার

দেশদ্রোহিতার মামলার অনুমতি দেওয়ায় কেজরীবালকে ধন্যবাদ কানহাইয়ার

নিজস্ব প্রতিনিধি।

দিল্লির অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) সরকারকে ধন্যবাদ জানালেন সিপিআই (CPI) ছাত্র নেতা কানহাইয়া কুমার। শুক্রবারই জেএনইউ-এর প্রাক্তন ছাত্রনেতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করার অনুমতি দিয়েছে দিল্লি সরকার। এদিন রাতেই কানহাইয়া কুমার (Kanhiya Kumar) টুইটারে লেখেন, “আমার বিরুদ্ধে মামলা করার অনুমতি দেওয়ার জন্য দিল্লি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পুলিশ ও সরকারি অফিসারদের কাছে আমার আর্জি, আমার বিরুদ্ধে যেন দ্রুত বিচার হয়। টিভিতে নয়, কোর্টেই যেন আমার মামলার বিচার হয়। সত্যমেব জয়তে।”

তবে কানহাইয়ার অভিযোগ, অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে দেশদ্রোহিতার মামলা করা হয়। সংসদ ভবনে হামলায় অভিযুক্ত আফজল গুরুর মৃত্যুদিনে জেএনইউ চত্বরে সভা হয়েছিল কানহাইয়া কুমারের নেতৃত্বে। অভিযোগ, সেই সভায় দেশবিরোধী স্লোগান দেওয়া হয়েছিল। ২০১৬ সালের ওই ঘটনায় কানহাইয়া কুমারের বিরুদ্ধে মামলা করার জন্য দিল্লি সরকারের কাছে অনুমতি চেয়েছিল পুলিশ। গত সপ্তাহে কেজরীবাল সরকার অনুমতি দিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *