Breaking News
Home / হেড লাইন্স (page 872)

হেড লাইন্স

রফিক কেন ছাড়লেন ইস্টবেঙ্গল?‌ না জানলে ক্লিক করে ভিডিও দেখুন

‌চিরঞ্জিত চিরু মণ্ডল : চার বছরের সম্পর্কে ইতি। মন খারাপ সোদপুরের রফিকের। আর কোনও ফুটবলার কী করল জানা নেই, রফিক অন্তত পেশার টানে ক্লাব বদল করলেন না। রফিক করলেন অনেক জ্বালায়। তঁাকে না খেলানোর যন্ত্রনায়। গোল করেও পরের তিনটে ম্যাচে সুযোগ পাননি রফিক। ডার্বিতে সুযোগ পাননি। না, তখনই ইস্টবেঙ্গল ছাড়ার …

আরও পড়ুন »

রাজ্য-কমিশনে টানাপোড়নে, ভোট কবে এখনও অনিশ্চিত

ঈষাণিকা ভোরাইঃ রাজ্য-কমিশন সংঘাতে মঙ্গলবারেও ভোটের নতুন নির্ঘণ্ট প্রকাশ করতে পারল না রাজ্য নির্বাচন কমিশন। সরকার ও কমিশনের মধ্যে সংঘাত মূলত দুই দফা না তিন দফা ভোট হবে তাই নিয়ে। সূত্রের খবর রাজ্য সরকার দু’দফায় নির্বাচন করতে চাইছে, কিন্তু কমিশন প্রাথমিকভাবে চেয়েছে, পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুসারে নতুন করে তিন দফাতেই নির্বাচন …

আরও পড়ুন »

কমিশনকে খুশি করতে বীরভূমে শাসকের ভূতুড়ে প্রার্থী

নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট: মশা মারতে স্প্রে করার দাওয়াই দিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেই সঙ্গে সর্বত্র মশারি টাঙ্গানোর নির্দেশ দেন তিনি। কিন্তু মশারির ফাঁক গলে বীরভূম জেলা পরিষদে অতিরিক্ত দিনে মনোনয়ন জমা দিয়েছেন ১৩ জন ভূতুড়ে প্রার্থী। অধিকাংশ প্রার্থী সিম্বল ছাড়াই বিরোধীদের দলের নামে মনোনয়ন জমা দিয়েছেন। এই ভূতুড়ে …

আরও পড়ুন »

যেখানে সিপিএম প্রার্থী দেয়নি সেখানে বিজেপি-তৃণমূল বিরোধীদের ভোট দিন: সূর্যকান্ত

নিজস্ব সংবাদদাতাঃ ঘাসফুল আর পদ্মফুলের বিরুদ্ধে যে দলই নির্বাচনে লড়াই করবে, তাকেই সমর্থন করবে সিপিএম। সে কংগ্রেস হোক আর অকংগ্রেস হোক। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের বেলদাতে নির্বাচনী প্রচারে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি আরও বলেন, যেখানে বামফ্রন্টের মধ্যে থেকে কোনও প্রার্থী নেই,কিন্তু অন্য বামপন্থী …

আরও পড়ুন »

মেয়রের স্ত্রীর সঙ্গে মহিলা নিরাপত্তা কর্মীর বচসা

নীল বণিকঃ বেশ কয়েকদিন ধরেই মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের মধ্যে নিরাপত্তারক্ষী নিয়ে সমস্যা চলছে। মঙ্গলবার সকালে হঠাৎ মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বেহালার পর্ণশ্রীর বাড়িতে এক বেসরকারি মহিলা নিরাপত্তাকর্মী কে দেখে রেগে ফেটে পড়েন মেয়রের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তাঁকে প্রশ্ন করেন তিনি, এখানে কে আপনাকে আসতে বলেছে? সেই …

আরও পড়ুন »

হোয়াটসঅ্যাপে মনোনয়নের আইনি স্বীকৃতি, ঐতিহাসিক রায় আদালতের

ঈষাণিকা ভোরাইঃ ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েতের মনোনয়ন জমা দিতে না পারায় হাইকোর্টের দ্বারস্থ হয়ে ছিল ভাঙ্গরের কিছু মানুষ। সেই মামলার শুনানির পর সোমবার কোর্টের নির্দেশে আলিপুর জেলাশাসকের দপ্তর এ মনোনয়ন জমা দিতে যান তারা। কিন্তু বেলা তিনটা পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারেননি ভাঙ্গড়ের পোলেরহাট-১ ব্লকের ওই ৯ জন …

আরও পড়ুন »

আমি কিছু বললে কেষ্ট সামলাতে পারবে না: মুকুল

নীল বণিকঃ বীরভূমের কেষ্টকে নিয়ে তীর্যক মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, আমি শুনেছি কেষ্টর মাথায় অক্সিজেন কম। তাই মাঝেমধ্যেই কেষ্ট ভুলভাল মন্তব্য করে বসেন। তাই কেষ্টর বানী নিয়ে আমি একবারের জন্যও কোন মন্তব্য করব না। তিনি আরও বলেন,আমি যদি বলতে শুরু করি, তাহলে বীরভূম জেলার তৃণমূল সভাপতি …

আরও পড়ুন »

আহত কর্মীদের পাশে দাঁড়াল রাজ্য বিজেপি

নীল বণিকঃ দলের আহত কর্মীদের পাশে এসে দাঁড়াল রাজ্য বিজেপি। শাসক দলের হাতে আক্রান্ত হয়ে সোমবার কলকাতার প্রায় প্রত্যেকটি সরকারি হাসপাতালে বিজেপি কর্মীরা ভর্তি হয়েছেন। পিজি থেকে মেডিক্যাল কলেজ, আরজিকর হাসপাতালগুলিতে বিজেপি কর্মীরা ভর্তি রয়েছেন। তার মধ্যে বীরভূমে তৃণমূলের হাতে আক্রান্ত হওয়া শ্যামসুন্দর গড়াইয়ের অবস্থা আশঙ্কা জনক। হাতে গুলি লেগেছিল …

আরও পড়ুন »

নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি,গ্রেফতার এক

  নরেন্দ্র মোদিকে হত‍্যা করার হুমকির অভিযোগে তামিলনাড়ুতে মহম্মদ রফিক নামে এক ব‍্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯৯৮ তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সিরিয়াল বোমা বিস্ফোরণের অন‍্যতম সাজাপ্রাপ্তদের মধ্যে একজন এই রফিক। জানা গেছে বছর ৫৩ র রফিক ট্রাক কন্ট্রাক্টর প্রকাশ নামে এক ব‍্যক্তির সাথে ফোনে কথা বলার সময় এই হুমকি দিয়েছেন। ৮ মিনিট …

আরও পড়ুন »

বিজেপির সমর্থক আহত ওন্দায়,বাঁকুড়া জুড়ে পথ অবরোধ সন্ত্রাসের বিরুদ্ধে

প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া: সোমবার মনোনয়নকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় শাসকদলের নির্যাতনের বিরুদ্ধে এদিন জেলার বেশ কিছু জায়গায় বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হয়।বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র জানান,সোমবার দিনের শুরুতেই তাঁদের জেলার মূল কার্যালয়ে এসে তৃণমূলের প্রায় পাঁচশো গুন্ডা বাহিনী রীতিমতো তাণ্ডব চালায়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি চারিদিকে …

আরও পড়ুন »

অমিত শাহের কাছে সন্ত্রাসের রির্পোট পাঠালেন বিজয়বর্গীয়

নীল বণিকঃ বীরভূমের ঘটনা নিয়ে বিজেপি সভাপতি অমিত শাহের দফতরে রিপোর্ট পাঠালেন কৈলাস বিজয়বর্গীয় । শাসক দলের সন্ত্রাসের মধ্যেও বীরভূমের স্থানীয় বিজেপি কর্মীরা লড়াই করছেন বলে রিপোর্টে উল্লেখ করেছেন তিনি। পুরুলিয়া, বাঁকুড়া জেলার নেতারাও শাসকের সন্ত্রাসকে উপেক্ষা করেই রাস্তায় নেমেছেন। দলের কর্মীদের মনোবল ধরে রাখতে এবার জেলা জুড়ে কর্মসূচি নেওয়া …

আরও পড়ুন »

সিআইডির জালে জাল মার্কশিট কারবারি

নিজস্ব সংবাদদাতাঃ সিআইডির একটি দল সোমবার রাতে জলপাইগুড়ির নতুন বাজারের একটি দোকানে তল্লাসি চালায়। সিদ্ধার্থ ভ্যারাইটি স্টোর্স ও কসমেটিক নামে ওই দোকানটির মালিক গৌতম সরকার। সিআইডি সূত্রে জানা গেছে, তল্লাশিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 30 টি জাল মার্কশিট ও সার্টিফিকেট পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক …

আরও পড়ুন »

সিপিএম প্রার্থীর বাড়িতে বোমা মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

প্রসেনজিত ধর মনোনয়ন পর্ব মেটার পরেও বিরোধী প্রার্থীদের আশঙ্কা যাচ্ছে না। রাজ্য জুড়ে শুরু হয়েছে বিরোধী প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহার করার চাপ শাসকদলের মদতে এমনটাই অভিযোগ বিরোধীদের।কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী চন্ডীচরণ চক্রবর্তী ও শুভ্রা চট্টোপাধ্যায়ের বাড়িতে ব্যাপক বোমাবাজি হয়।সোমবার রাতে এই দুই প্রার্থীর বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা …

আরও পড়ুন »

আক্রান্তদের নিয়ে দিল্লিতে ধর্নায় বসছে রাজ্য বিজেপি

নীল বণিক: হাইকোর্টের নির্দেশে হওয়া একদিনের মনোনয়ন পত্র জমা দেওয়ার দিনও বিরোধীরা শাসকদলের বাধার মুখে পড়েছেন। এ নিয়ে বিজেপি সহ সব বিরোধী দলই আদালতে যাচ্ছে। এর পাশাপাশি রাজ্য বিজেপি ঠিক করেছে আগামী ২৬ ও ২৭ এপ্রিল দিল্লিতে ধর্নায় বসবে। রাজ্যে গণতন্ত্র বাঁচানোর দাবিতে দিল্লিতে মুকুল রায়, শমীক ভটাচার্য, লকেট চট্টোপাধ্যায়রা …

আরও পড়ুন »

সম্প্রীতির অনন্য নজির,হিন্দু মন্দিরে জমি দান মুসলিম পরিবারের

সুমন সেনগুপ্ত,মুর্শিদাবাদ: সম্প্রীতির অনেক নির্দশন এই রাজ্যে ছড়িয়ে আছে। বিশেষ করে রাঢ়বঙ্গে এ ধরণের নির্দশন রয়েছে। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার যবগ্রামে ধর্মরাজ ঠাকুরের মন্দির আছে। সেই মন্দিরের মালিক একজন মুসলিম। নাম আমিনুল হক মোল্লা। তার চেয়েও বড় কথা। মোল্লার বাড়িতে এসে হিন্দুরা প্রণাম করে যায়। তাঁকে মান্য করে গ্রামের …

আরও পড়ুন »

বিজেপির মিছিলেই দিলদারের ছবি, চাপে কেষ্ট

নিজস্ব সংবাদদাতা শেষ রক্ষা কী হল না অনুব্রতর! গুলিতে নিহত বিজেপির সদস্যকে এক বেলার মধ্যেই নিজের সদস্য করে ছেড়ে ছিলেন কেষ্ট। সোমবার সিউড়িতে গুলিতে নিহত শেখ দিলদারের বাবা ছেলের মৃত্যুর পরে বলেন যে তাঁর পুত্র দিলদার বিজেপি করত। এক বেলার মধ্যেই তাঁর বক্তব্য আমূল পাল্টে যায়। তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে …

আরও পড়ুন »