প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া:
সোমবার মনোনয়নকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় শাসকদলের নির্যাতনের বিরুদ্ধে এদিন জেলার বেশ কিছু জায়গায় বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হয়।বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র জানান,সোমবার দিনের শুরুতেই তাঁদের জেলার মূল কার্যালয়ে এসে তৃণমূলের প্রায় পাঁচশো গুন্ডা বাহিনী রীতিমতো তাণ্ডব চালায়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি চারিদিকে শুধু উন্নয়ন করে থাকে তবে কেন বিরোধী দলগুলোকে এইভাবে মনোনয়ন করতে বাধা দেওয়া হল।সোমবার রাতে বিজেপির পক্ষ থেকে বাঁকুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।তাতে বলা হয়েছে,মনোনয়ন দিতে যাবার জন্য যখন বিজেপির জেলার নেতা,কর্মীরা ও প্রার্থীরা জড় হয়েছিল সেই সময় তৃণমূলের লোকজন এসে তাঁদের কর্মী,বেশ কয়েকজন নেতা ও প্রার্থীদের মারধর করে,পার্টি অফিস ভাঙচুর করে,মহিলা প্রার্থীদের শ্লীলতাহানি করে,বেশ কয়েকজন আহত হয়ে বাঁকুড়া মেডিকেলে ভর্তি হয়।বিবেকানন্দবাবু আরও জানান,পুলিশ সম্পূর্ণ এই কাজে দুষ্কৃতীদের মদত দিয়েছে।পুলিশের কাছে বিজেপির অভিযোগ অবিলম্বে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে ।গতকালকের ঘটনাকে কেন্দ্র করে এদিন বিজেপির পক্ষ থেকে বেলা ১০-১০.৩০ এই আধঘন্টা জেলার রায়পুর ব্লকে ২ জায়গায়,সারেঙ্গা ব্লকে দু’জায়গায়,ছাতনা ব্লকে,গঙ্গাজলঘাটি ব্লকে ও বাঁকুড়ার পোয়াবাগানে পথ অবরোধ করে প্রতিবাদ জানান হয়। অন্যদিকে বিষ্ণুপুর সংগঠনের অধীনে ওন্দা ব্লকের সাবানপুর এলাকায় এদিন সকালে বিজেপির এক সমর্থক কুশল ধিবর মাছ বিক্রি করতে গিয়েছিল, কিন্তু এদিন সকালে মাছ বিক্রির জন্য যখন সে গিয়েছিল তখন তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে মারধর করলে সে আহত হয়।বর্তমানে তাঁকে ওন্দা ব্লক সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়েছে।জেলার বিজেপির সাধারণ সম্পাদক অমরনাথ শাখা জানান,ওদের পায়ের তলায় মাটি নেই,উন্নয়ন কিছুই হয়নি তাই ওরা হিংসার আশ্রয় নিয়েছে
অন্যদিকে সিপিএমের জেলার সম্পাদক অজিত পতি জানান, সোমবার শাসক দলের সন্ত্রাসকে কেন্দ্র করে জেলা জুড়ে মনোনয়নে যে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছিল তার জন্য গতকালই তাঁরা পুলিশসুপার, জেলাশাসক,মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অজিতবাবু জানান যাঁরা মনোনয়ন জমা করতে পারেনি তাদের মনোনয়ন মেইল করা হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news