নিজস্ব সংবাদদাতাঃ
সিআইডির একটি দল সোমবার রাতে জলপাইগুড়ির নতুন বাজারের একটি দোকানে তল্লাসি চালায়। সিদ্ধার্থ ভ্যারাইটি স্টোর্স ও কসমেটিক নামে ওই দোকানটির মালিক গৌতম সরকার। সিআইডি সূত্রে জানা গেছে, তল্লাশিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 30 টি জাল মার্কশিট ও সার্টিফিকেট পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক কাউন্সিলের। এছাড়া উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ ও কালার প্রিন্ট। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও থানার আইসির নামাঙ্কিত রাবার স্ট্যাম্পও বাজেয়াপ্ত করা হয়েছে। জাল ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে। দোকানের মালিক গৌতম সরকারকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news