Breaking News
Home / TRENDING / আক্রান্তদের নিয়ে দিল্লিতে ধর্নায় বসছে রাজ্য বিজেপি

আক্রান্তদের নিয়ে দিল্লিতে ধর্নায় বসছে রাজ্য বিজেপি

নীল বণিক:

হাইকোর্টের নির্দেশে হওয়া একদিনের মনোনয়ন পত্র জমা দেওয়ার দিনও বিরোধীরা শাসকদলের বাধার মুখে পড়েছেন। এ নিয়ে বিজেপি সহ সব বিরোধী দলই আদালতে যাচ্ছে। এর পাশাপাশি রাজ্য বিজেপি ঠিক করেছে আগামী ২৬ ও ২৭ এপ্রিল দিল্লিতে ধর্নায় বসবে। রাজ্যে গণতন্ত্র বাঁচানোর দাবিতে দিল্লিতে মুকুল রায়, শমীক ভটাচার্য, লকেট চট্টোপাধ্যায়রা ধর্নায় সামিল হতে চলেছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের আক্রান্তদের নিয়েই বিজেপি নেতারা ধর্নায় বসছেন। এ রাজ্য থেকে তৃণমূলের হাতে আক্রান্ত এমন ৫০ জনকে দিল্লি নিয়ে যাচ্ছে রাজ্য বিজেপি। প্রথম দিনেই আক্রান্তদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হবে। তারপর তাঁদের সংসদে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেখা করানো হবে। লোকসভার স্পিকারের কাছেও শাসক দলের হাতে আক্রান্তরা যেতে পারেন বলে সূত্রের খবর। বিগত একবছর ধরে তৃণমূলের হাতে আক্রান্তদের ছবি নিয়ে একটি গ্যালারি তৈরি করা হচ্ছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের সময় সন্ত্রাসে নিহত দলের সদস্যদের ছবিও থাকবে তার মধ্যে। অাক্রান্তদের ঘরবাড়ি ভাঙার ছবি ও তাঁদের নির্দিষ্ট পরিচয় নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্যের তথ্য চিত্র দিল্লিতে প্রকাশ করতে চলছেন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *