নিজস্ব সংবাদদাতাঃ
ঘাসফুল আর পদ্মফুলের বিরুদ্ধে যে দলই নির্বাচনে লড়াই করবে, তাকেই সমর্থন করবে সিপিএম। সে কংগ্রেস হোক আর অকংগ্রেস হোক। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের বেলদাতে নির্বাচনী প্রচারে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি আরও বলেন, যেখানে বামফ্রন্টের মধ্যে থেকে কোনও প্রার্থী নেই,কিন্তু অন্য বামপন্থী যারা আছেন বা বাম সহযোগী যারা আছেন তাঁরা আমাদের সমর্থন করলে আমরাও সমর্থন করব। যেখানে বামপন্থী কেউ নেই, সেখানে যে ঘাসফুল আর পদ্মফুলকে হারাতে পারবে, তাকেই আমরা সমর্থন করব। আমরা বিজেপি ও তৃণমূলকে হারাতে চাই। কংগ্রেসকে সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, কংগ্রেস হোক আর অকংগ্রেস হোক, মূলত রাজনৈতিক ভাবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী রাজনৈতিক সংগ্রামে যারাই লড়তে পারবে, তাদেরকেই আমরা সমর্থন করব। বিরোধীদের উপর আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, এটায় নতুন কি আছে। এটা তো ৭ বছর ধরে দেখছি। যদি মুখ্যমন্ত্রীর সাহস থাকে, তাহলে পুলিশকে তাদের কাজ করতে বলুন আর নাহলে চুপচাপ থাকতে বলুন। তারপর বাকিটা আমরা বুঝে নেব। তবে যেখানে সিপিএম প্রার্থী দিতে পারেনি, সেখানে ভোট বয়কটের পথে যেতে চাননা বলেও পরিষ্কার জানিয়ে দিলেন সূর্যকান্তবাবু। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক তরুণ রায় সহ অন্যান্য নেতৃত্বরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news