নীল বণিকঃ
বেশ কয়েকদিন ধরেই মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের মধ্যে নিরাপত্তারক্ষী নিয়ে সমস্যা চলছে। মঙ্গলবার সকালে হঠাৎ মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বেহালার পর্ণশ্রীর বাড়িতে এক বেসরকারি মহিলা নিরাপত্তাকর্মী কে দেখে রেগে ফেটে পড়েন মেয়রের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তাঁকে প্রশ্ন করেন তিনি, এখানে কে আপনাকে আসতে বলেছে? সেই সময় ওই মহিলা বলেন, আমায় মেয়র এখানে পাঠিয়েছেন। আমার কাজ যে যখন এখানে আসবেন তাঁদের রেজিস্টার মেনটেন করা । সেই কথা শুনে রত্না চট্টোপাধ্যায় আরও রেগে যান ও মহিলা সিকিউরিটির সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন I পরে তিনি পর্ণশ্রী থানায় বিষয়টি জানান। তারপর ওই বেসরকারি সিকিউরিটি কোম্পানির মালিক এর সঙ্গে কথা বলেন তিনি । তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওনার সাথে যারা দেখা করতে আসবে তাদের কোন রেজিস্টার এ নাম লেখা যাবেনা। মেয়রের কাছে যারা আসবেন তাদের রেজিস্টার নাম লেখা হোক তাতে কোন আপত্তি নেই তাঁর । কিন্তু ওই মহিলা জানান, তাঁর কাজ বাড়িতে যারাই আসবে তাদের সবাইকে রেজিস্টার খাতায় নাম লিখতে হবে । এই বাদানুবাদের পরেই পর্নশ্রী থানার ওসি নিজে মেয়র এর বাড়িতে গিয়ে ওই মহিলা বাউন্সরকে রত্না দেবীর কথা মতো কাজ করতে নির্দেশ দেন I
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news