Breaking News
Home / হেড লাইন্স (page 840)

হেড লাইন্স

‘আধারে’ রাজ্যের অবস্থান বদল

নীল বণিক: এতদিনে নিজেদের অবস্থান বদলাল রাজ্য। আধার কার্ড নিয়ে বহুদিন ধরেই কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধী অবস্থানে ছিল রাজ্যের তৃণমূল সরকার। এবার সেই বিরোধী পথ ছেড়ে দ্রুত আধার কার্ড কীভাবে করা যায় তা নিয়ে কেন্দ্রকে চিঠি দিল নবান্ন। সূত্রের খবর, রাজ্যে চিঠি দিয়ে কেন্দ্রকে জানিয়েছে—প্রতিটি পুরসভাকে আধার কার্ড তৈরির ক্ষমতা দেওয়া …

আরও পড়ুন »

১০ জুন অবধি পিছোল চিদম্বরমের গ্রেফতারি

নিজস্ব সংবাদদাতা: আদালতের নির্দেশে আগামী ১০ জুন অবধি পিছোলো চিদম্বরমের গ্রেফতারি। এয়ারটেল-মাক্সিস কাণ্ডে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট প্রাক্তন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী তথা কংগ্রেসের প্রথম সারির নেতা পি. চিদাম্বরমকে এখনই নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল। কিন্তু পাতিয়ালা হাউজ কোর্ট জানিয়ে দিল, আগামী ১০ জুন অবধি ইডি তা করতে পারবে না। পাশাপাশি আদালতের …

আরও পড়ুন »

কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী গড়তে চান প্লাস্টিক বর্জিত দেশ

নিজস্ব সংবাদদাতা: বিশ্ব পরিবেশ দিবসে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ড. মহেশ শর্মা স্পষ্ট করে দিলেন, প্লাস্টিকের ব্যবহারকে দেশ থেকে সম্পূর্ণ মুছে ফেলতে হবে। তিনি মনে করিয়ে দেন এটা কেবল কর্তব্য নয়, সবুজ পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব। এদিন পরিবেশ মন্ত্রী বলেন, ‘প্লাস্টিকের দরকার হয়, কিন্তু তা যেন আমাদের জন্য অভিশাপ না হয়ে …

আরও পড়ুন »

দুই তিরে বিদ্ধ নদিয়া তৃণমূলে চলছে বিভীষণের খোঁজ

নীল বণিক: একে পঞ্চায়েত ভোটে নদিয়া জেলায় বিজেপির উত্থানে ঢোঁক গিলছে তৃণমূল । তার ওপর রয়েছে মুকুল রায়ের আতঙ্ক। তৃণমূলের বেশ কয়েকজন নেতা মুকুল রায়ের সঙ্গে তলায় তলায় যোগাযোগ রাখছেন। এই দুই তিরে বিদ্ধ নদিয়া তৃণমূল এখন বুঝে উঠতে পারছে না কোন কূল সামলাবে। দলের ভেতরের বিভীষণদের খুঁজবে না লোকসভার …

আরও পড়ুন »

 দুটি ঝুলন্ত দেহ : একটা ঘাসও ছেঁড়া হল না বিজেপি’র!

কিশোর ঘোষ :  যদি এমন হত— প্রথম দিন, জনতার ঢলে পুলিশি ব্যারিকেড ভেঙে যাওয়ার জোগাড়! নবান্নের সামনের রাস্তায় খোলা আকাশের নীচে ত্রিলোচন আর দুলালের দেহ। রাস্তার ধারে সরু পাড়ের আঁচল মাথায় দিয়ে খটখটে রোদে বসে পড়েছেন বিরোধী দলনেত্রী ‘দিদি’। সাফ জানিয়ে দিয়েছেন, উঠবেন না, যতক্ষণ না ন্যায় বিচার হচ্ছে। হয়তো …

আরও পড়ুন »

পুরুলিয়া: অভিষেকের বিরুদ্ধে মামলা করতে চান কৈলাস

নীল বণিক পুরুলিয়া নিয়ে এবার সরাসরি সংঘাতের পথে রাজ্য বিজেপি। দলের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে মামলা করতে। বলরামপুরের ঘটনা নিয়ে সরাসরি মৌচাকেই ঢিল মারতে চাইছেন বিজয়বর্গীয়। পুরুলিয়াতে বিরোধী সাফ করার হুঙ্কার দিয়েছিলেন অভিষেক। তারপরেই পুরুলিয়ার বলরামপুরে দুটি অস্বাভাবিক মৃত্যু। প্রশাসন আত্মহত্যা বলে চালিয়ে দিলেও মানতে নারাজ …

আরও পড়ুন »

অলীক চক্রবর্তীর মুক্তির দাবিতে শহরে মিছিল

নিজস্ব সংবাদদাতা: ভাঙড় আন্দোলনের শীর্ষ নেতা অলীক চক্রবর্তী সহ ৫ জনের মুক্তির দাবিতে আজ শহরে মিছিল করলেন ভাঙড় আন্দোলনের অন্য নেতৃত্ব তথা সমর্থকরা। এই মিছিলে ছিলেন ভাঙাড়ের আরেক মুখ শর্মিষ্ঠা চৌধুরী। এছাড়াও ছিলেন কুশল দেবনাথ, শঙ্কর দাস, রাতুল দাস প্রমুখ। যাদের মধ্যে অনেকেই সদ্য মুক্ত হয়েছেন। এছাড়াও এদিনের মিছলে পা …

আরও পড়ুন »

চৈতন্য লাইব্রেরিতে চিত্রকলা প্রদর্শনী

‘হি জি বিজ বিজ’ সোসাইটির উদ্যোগে ৫ম বার্ষিক চিত্রকলা ও স্থিরচিত্র প্রদর্শনী হয়ে গেল হাতিবাগানের ঐতিয্যশালী চৈতন্য লাইব্রেরিতে। এবারের তিন দিনের (গত ১ জুন থেকে ৩ জুন) প্রদর্শনীতে ছিল বহু প্রতিভাবান তরুণ শিল্পীর কাজ। পাশাপাশি খ্যাতিমানদের চিত্রও ছিল। প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা স্বাধীন গাঙ্গুলীর কথায়, আমরা চাই তরুণ চিত্রকরদের জন্য একটা …

আরও পড়ুন »

বিষ্ণুপুরে সালিশির নামে কুপিয়ে যুবক খুন

নিজস্ব সংবাদদাতা : বিষ্ণুপুরঃ সালিশি সভার নামে ডেকে এনে এক যুবককে ডেকে এনে পিটিয়ে ও কুপিয়ে খুনের অভিযোগ উঠলো স্থানীয় একটি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। নিহতের নাম আজাদ আলি মন্ডল (৩৩), ওরফে রাজা। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত দক্ষিণ কাজিরহাট এলাকার ঘটনা। পাল্টা নিহতের বিরুদ্ধে এক ক্লাব সদস্যকে লক্ষ্য করে …

আরও পড়ুন »

কর্ণাটকে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের অসন্তোষ প্রকাশ্যে

নিজস্ব সংবাদদাতা ক্রমশ প্রকাশ্যে চলে আসছে কর্ণাটকে কংগ্রেস নেতাদের পারস্পারিক অসন্তোষ। সে রাজ্যের কং প্রদেশ কমিটির সভাপতি এসআর পাতিল রবিবার পদত্যাগ করেছেন। ইতিমধ্যে প্রাক্তন মন্ত্রী ডিকে শিবকুমার উদ্বেগ প্রকাশ করেছেন যেভাবে কর্ণাটকে কং-জেডি (এস) সরকার গড়েছে। যদিও দলের ভেতরের গোলমালের কথা মুখে বলছেন না কেউ। এসআর পাতিলের বক্তব্য, তিনি পদত্যাগ …

আরও পড়ুন »

শোপিয়ানে গ্রেনেড হামলায় আহত ১০

নিজস্ব সংবাদদাতা জম্মুর শোপিয়ানে গ্রেনেড হামলায় দুই পুলিশ কর্মী সহ আহত ১০। সোমবার সকালে জম্মুর বাটাপোরা চৌকে একদল পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে জঙ্গীরা। তবে গ্রেনেডটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঝ রাস্তাতেই ফেটে যায়। ঘটনায় ৮ পথচারি আহত হন। হামলার পরই জৈশ-এ- মহম্মদ এই ঘটনার দায় স্বীকার করে । নিরাপত্তারক্ষীরা এলাকাটি ঘিরে …

আরও পড়ুন »

মমতার শাসন হিটলারের মতো : বিজয়বর্গীয়

নীল বণিক: মমতার শাসনকে হিটলারের সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। বিজেপির এই কেন্দ্রীয় নেতা কটাক্ষ করে বলেন, এরাজ্যের বর্তমান অবস্থার তুলনা শুধু হিটলারের রাজত্বের সঙ্গে চলে। কখনও কখনও আবার হিটলারের সময়কেও হার মানায় বলে জানান কৈলাস বিজয়বর্গীয়। রবিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান তিনি। তিনি আরও …

আরও পড়ুন »

হারিয়ে গিয়েছে জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডারের চাবি

নিজস্ব সংবাদদাতা: আবারও বিতর্কে পুরীর জগন্নাথ মন্দির । হারিয়ে গিয়েছে জগন্নাথ মন্দিরের রত্নভান্ডারের চাবি। মন্দিরের ম্যানেজিং কমিটির সদস্য রামচন্দ্র দাস মহাপাত্র জানিয়েছেন, ৪ঠা এপ্রিল এই চাবি হারানোর ঘটনা প্রথম নজরে আসে। ওড়িশা হাইকোর্টের নির্দেশে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডারের পর্যবেক্ষণ করতে ১৬ জনের একটি কমিটিও গঠন করা হয়। এখানে জেনে …

আরও পড়ুন »

জঙ্গল মহলে তৃণমূলের জেলা নেতৃত্বে রদবদল

নিজস্ব সংবাদদাতা: পুরুলিয়ার পর জঙ্গলমহলের আর এক জেলা। সদ‍্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে জঙ্গল মহলে শাসক দলের ফল আশানুরূপ হয়নি। সেই কারণে ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। শনিবার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পুরুলিয়া জেলার ৫ ব্লক সভাপতি কে সরানো হয়েছিল। …

আরও পড়ুন »

আজ রাষ্ট্রপতি ভবনে রাজ্যপালদের অধিবেশন

নিজস্ব সংবাদদাতা: আজ রাষ্ট্রপতির সঙ্গে রাজ্যপালদের বিশেষ অধিবেশন। রাষ্ট্রপতি ভবনে এদিনের সমাবেশে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। দু’দিনের অধিবেশনে আলোচনা হবে দেশের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে। যার মধ্যে উল্লেখ্যযোগ্য—রাষ্ট্রের নিরাপত্তা। এই পর্বে উপস্থিত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও। আলোচনা হবে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির উচ্চশিক্ষার গুণগত মান …

আরও পড়ুন »

সঞ্চালিকা স্বর্ণালী যখন কবি

দীপান্বিতা সাধুখাঁ: ‘যে রাধে সে চুলও বাঁধে’, যেমন স্বর্ণালী গোপনে আবৃত্তিকার, তরুণ কবিও বটে। কে স্বর্ণালী? নামি নিউজ চ্যানেলের প্রতিষ্ঠিত সঞ্চালিকা স্বর্ণালী। সে টেলিভিশনের পরিচিত মুখ। রূপে গুণে অনন্যা। তবে গুণ বলতে অধিকাংশই জানত স্বর্ণালীর সঞ্চালনার কথা। কিন্তু সে যে দুর্দান্ত আবৃত্তিকার তথা প্রতিভাবান কবিও বটে তা ক’জন জানত! চ্যানেল …

আরও পড়ুন »