ঈষাণিকা ভোরাইঃ
রাজ্য-কমিশন সংঘাতে মঙ্গলবারেও ভোটের নতুন নির্ঘণ্ট প্রকাশ করতে পারল না রাজ্য নির্বাচন কমিশন। সরকার ও কমিশনের মধ্যে সংঘাত মূলত দুই দফা না তিন দফা ভোট হবে তাই নিয়ে। সূত্রের খবর রাজ্য সরকার দু’দফায় নির্বাচন করতে চাইছে, কিন্তু কমিশন প্রাথমিকভাবে চেয়েছে, পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুসারে নতুন করে তিন দফাতেই নির্বাচন হোক। মঙ্গলবার বেলা একটার কিছু পরে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন রাজ্য পঞ্চায়েত দপ্তরের ভারপ্রাপ্ত সচিব সৌরভ দাস। সেই বৈঠকে এই মতানৈক্য হয়। তবে কমিশন রাজ্যের ইচ্ছানুযায়ী দুই দফা মেনে নিলেও নতুন করে মতানৈক্য শুরু হয় কোন দুদিন ভোট হবে তা নিয়ে। রাজ্য সরকার ১৪ ও ১৬ মে ভোট করতে চাইলেও, কমিশনের প্রস্তাব ছিল ১৫ ও ১৭ মে ভোট হোক। ফলে নির্বাচনের দিন ঠিক না হওয়ায় সেই বৈঠক অমীমাংসিত থেকে যায়। নির্বাচন কমিশন থেকে বেরিয়ে সৌরভ দাস সোজা চলে আসেন নবান্নতে। সেখানে তিনি প্রথমে রাজ্য সরকারের মুখ্যসচিব মলয় দের সঙ্গে বৈঠক করেন। তারপর বৈঠক করেন মুখ্যমন্ত্রীর সঙ্গেও। সূত্রের খবর, সেখানেই ঠিক হয় আগামীকাল হাইকোর্ট পঞ্চায়েত সংক্রান্ত বাকি মামলাগুলোয় কি রায় দেয় সেটা দেখে নিয়েই রাজ্য সরকার তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। ফলে সরকার-কমিশন মতানৈক্যের আবহে আপাতত আরও এক দিন পিছিয়ে গেল পঞ্চায়েতের নির্বাচনের দিনক্ষণ কী হবে সেই বিষয়টি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news