Breaking News
Home / TRENDING / সম্প্রীতির অনন্য নজির,হিন্দু মন্দিরে জমি দান মুসলিম পরিবারের

সম্প্রীতির অনন্য নজির,হিন্দু মন্দিরে জমি দান মুসলিম পরিবারের

সুমন সেনগুপ্ত,মুর্শিদাবাদ:

সম্প্রীতির অনেক নির্দশন এই রাজ্যে ছড়িয়ে আছে। বিশেষ করে রাঢ়বঙ্গে এ ধরণের নির্দশন রয়েছে। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার যবগ্রামে ধর্মরাজ ঠাকুরের মন্দির আছে। সেই মন্দিরের মালিক একজন মুসলিম। নাম আমিনুল হক মোল্লা। তার চেয়েও বড় কথা। মোল্লার বাড়িতে এসে হিন্দুরা প্রণাম করে যায়। তাঁকে মান্য করে গ্রামের হিন্দুরা। আরও আশ্চর্যের বিষয়, গ্রামে বসবাসকারীদের মধ্যে নব্বুই শতাংশই হিন্দু। এ ধরণের আর একটি নিদর্শন দেখা গেল মুর্শিদাবাদে। এই শতাব্দী প্রাচীন জেলায়, হাজার বছরের পুরানো কিরীটেশ্বরী মন্দিরে জমিদান করলেন মুসলিম পরিবার। সাম্প্রদায়িক সম্প্রীতির এ এক অনন্য নজির স্থাপন হল। যখন ধর্মের নামে চলছে ভেদাভেদ তখন এই মন্দিরে জমিদান করে হিন্দু মুসলিম সম্প্রীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ওখানকার মুসলিমরা। প্রাচীন কিরীটেশ্বরী মন্দিরের জন্য জমি দান করলেন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের পাঁচ জন ব্যক্তি। শুধু এবারেই প্রথম নয় এর আগেও এই মন্দিরটিতে অনেক মুসলিম জমি দান করেছিলেন।আসলে হিন্দুদের পাশাপাশি জন্মলগ্ন থেকেই মুসলিমরা এই মন্দিরের কমিটি থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের বিভিন্ন দায়িত্বে রয়েছেন গ্রামের মুসলিমরা। জানা গেছে, তকিমুন নেসা বেওয়া নামে এক মুসলিম মহিলা মৃত্যুর পূর্বে মন্দিরকে ৩ শতক জমি দান করার কথা বলে গিয়েছিলেন। সেই কথা রেখে তাঁর পুত্রবধূ রাবিয়া বেওয়া, পুত্র লুৎফুল হক,কন্যা রাফিয়া বিবি,ফাইজান বেওয়া ও হাবিবুর হকের নামে ৩ শতক জমি কিরিটেশ্বরী মন্দিরে দান করা হয়। মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হওয়া সত্বেও হিন্দু মন্দিরের প্রতি শ্রদ্ধা দেখিয়ে মুর্শিদাবাদের সম্প্রীতির ইতিহাস ও ঐতিহ্য কে মনে করিয়ে দিল। একটা সময়ে মুর্শিদাবাদের নবাবরা একসময় হিন্দু মুসলমান সম্প্রীতিকে এক সূত্রে গেঁথে ছিল। এই জেলার মানুষ এখনও সেই ঐতিহ্য বহন করছেন।
মন্দির কমিটির সম্পাদক পঙ্কজ দাস, মন্দিরের মেলা কমিটির, যুগ্ম সম্পাদক বাপি দাস ও আমিরুল ইসলামদের কথায়, ধর্মের নামে কিছু অধার্মিক লোক যখন চতুর্দিকে মানুষের মনে অশান্তির আগুন জ্বালাচ্ছেন, ঠিক এই সময় হিন্দুদের মন্দিরের জন্য মুসলমানের জমি দান করে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন হল নবগ্রামে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *