নীল বণিকঃ
দলের আহত কর্মীদের পাশে এসে দাঁড়াল রাজ্য বিজেপি। শাসক দলের হাতে আক্রান্ত হয়ে সোমবার কলকাতার প্রায় প্রত্যেকটি সরকারি হাসপাতালে বিজেপি কর্মীরা ভর্তি হয়েছেন। পিজি থেকে মেডিক্যাল কলেজ, আরজিকর হাসপাতালগুলিতে বিজেপি কর্মীরা ভর্তি রয়েছেন। তার মধ্যে বীরভূমে তৃণমূলের হাতে আক্রান্ত হওয়া শ্যামসুন্দর গড়াইয়ের অবস্থা আশঙ্কা জনক। হাতে গুলি লেগেছিল বীরভূমের এই বিজেপি নেতার। সোমবার রাতে মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর অবস্থার আরও অবনতি হয়। এরপরেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশে শ্যামসুন্দর গড়াইকে শহরের একটি নামকরা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গোটা রাজ্য জুড়ে সোমবার শাসক দলের সন্ত্রাসের কারণে প্রায় ১০০ জন বিজেপি কর্মী সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। তিনি আরও জানান, কর্মীরা দলের সম্পদ। তাই দলের সম্পদকে রক্ষা করবার দায়িত্ব রাজ্য বিজেপির। জেলা থেকে কলকাতায় দলের সব আহত কর্মীদের চিকিৎসার খরচ রাজ্য বিজেপি বহন করছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news