Breaking News
Home / TRENDING / বিজেপির মিছিলেই দিলদারের ছবি, চাপে কেষ্ট

বিজেপির মিছিলেই দিলদারের ছবি, চাপে কেষ্ট

নিজস্ব সংবাদদাতা

শেষ রক্ষা কী হল না অনুব্রতর! গুলিতে নিহত বিজেপির সদস্যকে এক বেলার মধ্যেই নিজের সদস্য করে ছেড়ে ছিলেন কেষ্ট। সোমবার সিউড়িতে গুলিতে নিহত শেখ দিলদারের বাবা ছেলের মৃত্যুর পরে বলেন যে তাঁর পুত্র দিলদার বিজেপি করত। এক বেলার মধ্যেই তাঁর বক্তব্য আমূল পাল্টে যায়। তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে তিনি বলেন, তাঁর পুত্র তৃণমূলের সদস্য ছিল। তাঁর এই বয়ান বদলের পিছনে অনুব্রতর হাত দেখছে ওয়াকিবহাল মহল।
তবে হলে কী হবে! বীরভূমের মা তারা আর ত্রিপুরার ত্রিপুরেশ্বরী অন্তরীক্ষে বসে কী যোগসাজশ হল কে জানে! ত্রিপুরায় বিজেপির জয়ের পর বিজয় মিছিলের ছবিতে পাওয়া খুঁজে পাওয়া গেল দিলদারকে।
যদিও ছবির সত্যতা যাচাই করেনি চ্যানেল হিন্দুস্তান। তবে আপাতত এই ছবি অনেকটা সুবিধা করে দিল বিজেপিকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *