Breaking News
Home / TRENDING / শিলিগুড়িতে ১০ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ১

শিলিগুড়িতে ১০ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ১

শ্রেয়সী কুণ্ডু, শিলিগুড়ি:

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ জংশন বাসস্ট্যান্ড চত্বরে বিশেষ
অভিযান চালিয়ে ১০ কেজি মণিপুরি গাঁজা সহ একজনকে গ্রেফতার করে। ধৃত সঞ্জয় কুমার শাউ বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযুক্ত যুবক মণিপুর থেকে গাঁজা এনে তা বিহারে পাচারের জন্য জংশনে বাস ধরার অপেক্ষা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তার হেফাজতে থাকা ব্যাগ থেকে প্রায় ১০ কেজি মণিপুরি গাঁজা উদ্ধার হয়। ধৃত সঞ্জয় এর আগেও গাঁজা মণিপুর থেকে এনেছিল কি না তা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে। ধৃতের কাছ থেকে পুলিশ তিনটি প্যাকেটে ওই গাঁজাগুলি পেয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *