Breaking News
Home / TRENDING / ইডির জালে কোন তৃণমূল নেতা? জেনে নিন ক্লিস করে

ইডির জালে কোন তৃণমূল নেতা? জেনে নিন ক্লিস করে

নীল বণিক

তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদের অফিস সিল করলো ইডি। সোমবার কেন্দ্রীয় গোয়েন্দারা কে.ডি সিংয়ের চণ্ডীগড়ের অফিস সিল করেছে ইডির গোয়েন্দারা। তৃণমূলের প্রাক্তন রাজ্য সভার সাংসদের প্রায় ১৬৮ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করেন ইডির গোয়েন্দারা। প্রসঙ্গত, ঝাড়খন্ডের ব্যাবসায়ী প্রাক্তন সাংসদ অ্যালকেমিষ্ট নামে একটি চিটফান্ড চালাতেন। এরাজ্যে মমতার ঘনিষ্ঠ হবার পরেই রাজ্যে অ্যালকেমিষ্টের ব্যাবসা ফুলেফেঁপে ওঠে। ২০১১ সালের পর থেকে কে.ডি সিংয়ের সংস্থা রাজ্যে ফুডপার্ক, রিয়েলস্ট্রেট, চা বাগান সহ একাধিক জায়গায় বিনোয়গ করে। এমনকি উত্তরবঙ্গে তৃণমূলের এই প্রাক্তন সাংসদের বিনিয়োগ বেশি ছিল। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর ছায়া সঙ্গি থাকতেন চিটফান্ড কান্ডে অভিযুক্ত কে.ডি সিং। বহুদিন ধরেই তার সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ইডি। চণ্ডীগড়ে এদিন তার অফিস সিল করে তদন্তে গতি আনলেন তদন্তকারি আধিকারীকরা। গোয়েন্দা সূত্রের খবর ১৮০০ কোটি টাকার উপরে চিটফান্ড দূর্নীতি তার মাথার উপর ঝুলছে। চন্ডীগড়ের অফিস থেকে বেশকিছু নথি বাজেয়াপ্ত করে গোয়েন্দারা। কয়েকটি ব্যাঙ্ক স্টেটম্যান, পেনড্রাইভ সহ গুরুত্বপূর্ন নথি এদিন সংগ্রহ করে ইডি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *